TRENDS ▸
Tech GupAutomobileYamaha Fz S Hybrid Bharat Mobility Global Expo 2025 Launch Details
Yamaha FZ-S Hybrid Bike Features

দেশের প্রথম হাইব্রিড বাইক এনে চমকে দিল Yamaha, মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ!

নতুন প্রযুক্তির বাইক হাজির করল Yamaha। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ইভেন্টে FZ-S মোটরসাইকেলটির হাইব্রিড সংস্করণের উপর থেকে পর্দা সরিয়েছে কোম্পানি। এই বাইকে রয়েছে বিশেষ ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG)। এই মুহূর্তে দেশের হাইব্রিড গাড়ি দেখা গেলেও, হাইব্রিড…

Updated Now: January 18, 2025 1:23 PM

নতুন প্রযুক্তির বাইক হাজির করল Yamaha। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ইভেন্টে FZ-S মোটরসাইকেলটির হাইব্রিড সংস্করণের উপর থেকে পর্দা সরিয়েছে কোম্পানি। এই বাইকে রয়েছে বিশেষ ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG)। এই মুহূর্তে দেশের হাইব্রিড গাড়ি দেখা গেলেও, হাইব্রিড বাইক এই প্রথম। যদিও CNG এবং ফ্লেক্স ফুয়েল (ইথানলে চলে) চালিত মোটরসাইকেল রয়েছে।

Yamaha FZ-S Hybrid বাইকে নতুনত্ব কী?

এই বাইকে হাইব্রিড প্রযুক্তিটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বা আইএসজি (ISG)-এর মাধ্যমে পরিচালিত হবে, যা Yamaha এবং TVS স্কুটারে রয়েছে। এটি বাইকের ম্যাক্সিমাম আউটপুট অর্জনের জন্য একটি ছোট বৈদ্যুতিক বুস্ট প্রদান করে। FZ-S-এ আরও দুটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে : স্টার্ট/স্টপ টেক এবং সাইলেন্ট স্টার্ট।

এই বাইকে অন্যান্য ফিচার্স রয়েছে, যেমন – সাইলেন্ট স্টার্ট, স্টার্ট/স্টপ প্রযুক্তি এবং একটি ব্লুটুথ-কানেক্টেড TFT ডিসপ্লে। Yamaha FZ-S হাইব্রিড হল ভারতের প্রথম বাইক যেখানে এই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। এতে দেওয়া হয়েছে এয়ার-কুলড, ১৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১২.৪ হর্সপাওয়ার এবং ১৩.৩ এনএম শক্তি উৎপন্ন করে।

ইয়ামাহা এফজেড-এস হাইব্রিড বাইকের অন্যান্য পরিবর্তনগুলি হল, একটি রঙিন TFT ডিসপ্লে সংযোজন, যা কল/নোটিফিকেশন অ্যালার্ট, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ অফার করে৷ এছাড়াও, অতিরিক্ত ফাংশন নিয়ন্ত্রণের জন্য নতুন সুইচগিয়ারের মতো বৈশিষ্ট্য নিয়ে এসেছে।

ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডের LED ইন্ডিকেটরগুলি ট্যাঙ্ক এক্সটেনশনের নকল এয়ার ভেন্টগুলিতে উপস্থিত রয়েছে। বাইকের বৈশিষ্ট্য অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, বর্তমানে, যে FZ-S V4 এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট বিক্রি হয় তার দাম ১,৩০,৭০০ টাকা এবং DLX ভ্যারিয়েন্টের দাম ১,৩১,২০০ টাকা। হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম শীঘ্রই প্রকাশ করতে পারে কোম্পানি।