TRENDS ▸
Tech GupMobilesXiaomi 15 Ultra Global Launch February
Xiaomi 15 Ultra Launch Date

শাওমির সবচেয়ে উন্নত স্মার্টফোন লঞ্চ হচ্ছে আগামী মাসে, কী কী চমক থাকবে দেখে নিন

Xiaomi 14 Ultra গত বছর ফেব্রুয়ারি মাসে উন্মোচিত হয়েছিল। ফলে এই বছর শাওমির সবচেয়ে অত্যাধুনিক নতুন ফ্ল্যাগশিপ একই সময়ে লঞ্চ হয় কিনা, সেই দিকে আগ্রহ ছিল স্মার্টফোন-প্রেমীদের। এদিন যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে যে, Xiaomi 15 Ultra আগামী মাসে…

avatar
Written By : Suman Patra
Updated Now: January 22, 2025 10:58 AM

Xiaomi 14 Ultra গত বছর ফেব্রুয়ারি মাসে উন্মোচিত হয়েছিল। ফলে এই বছর শাওমির সবচেয়ে অত্যাধুনিক নতুন ফ্ল্যাগশিপ একই সময়ে লঞ্চ হয় কিনা, সেই দিকে আগ্রহ ছিল স্মার্টফোন-প্রেমীদের। এদিন যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে যে, Xiaomi 15 Ultra আগামী মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। শাওমির প্রেসিডেন্ট এবং স্মার্টফোন বিভাগের জেনারেল ম্যানেজার, লু ওয়েইবিং চীনা সোশ্যাল মিডিয়াতে আসন্ন ফ্ল্যাগশিপ মডেলটির সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেছেন।

Xiaomi 15 Ultra ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে আসছে

ওয়েইবিং বলেছেন, Xiaomi 15 Ultra চীনের বসন্ত উৎসবের পরপরই আত্মপ্রকাশ করবে, যা জানুয়ারির শেষে শুরু হবে। স্মার্টফোনটি চীনে লঞ্চের পাশাপাশি বিশ্বব্যাপী বিক্রয়ের জন্য উপলব্ধ হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। লঞ্চের তারিখ নির্দিষ্টভাবে প্রকাশ না হলেও, শাওমি কর্তার বিবৃতি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টে ফোনটির আত্মপ্রকাশের ইঙ্গিত দেয়।

শাওমি ১৫ আল্ট্রা তার পূর্বসূরী মডেলগুলির মতো ব্যাক প্যানেলে গোল ক্যামেরা মডিউল ধরে রাখবে। একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স-সহ মোট তিনটি ক্যামেরা থাকতে পারে এই ফোনে। দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্সের জন্য ২কে রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে। নিরাপত্তার জন্য মিলবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হাই-পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে। ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ হবে বলে আশা করা যায়। ফোনটি ভিগান লেদাফ, ফাইব্রেগ্লাস, এবং সিরামিমের মতো প্রিমিয়াম ফিনিশিং অফার করতে পারে। সবশেষে, স্যাটেলাইট কানেক্টিভিটি এই ডিভাইসের অন্যতম আকর্ষণ হবে।