TRENDS ▸
Tech GupMobilesAmazon Electronics Premier League Sale Discount Offer Rupees 6000 Off On Samsung Galaxy M35 5g Sup 25 03
Amazon Electronics Premier League Sale

পুরো ৬০০০ টাকা দাম কমলো Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের, ফুল চার্জে ২ দিন চলবে

সুমন পাত্র, কলকাতা: যদি আপনি Samsung ব্র্যান্ডের ভক্ত হন এবং মিড রেঞ্জে ভাল ক্যামেরা-ব্যাটারির ফোন খুঁজে থাকেন, তাহলে অ্যামাজনের একটি ডিল কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন। অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলে ৬০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এই ফোনের…

avatar
Written By : Suman Patra
Updated Now: March 25, 2025 12:20 AM

সুমন পাত্র, কলকাতা: যদি আপনি Samsung ব্র্যান্ডের ভক্ত হন এবং মিড রেঞ্জে ভাল ক্যামেরা-ব্যাটারির ফোন খুঁজে থাকেন, তাহলে অ্যামাজনের একটি ডিল কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন। অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলে ৬০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এই ফোনের নাম Samsung Galaxy M35 5G। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার) ক্যামেরা আছে। আসুন স্মার্টফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M35 5G-এর উপর সবচেয়ে বড় ডিল

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। তবে এখানে আমরা এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কথা বলছি। লঞ্চের সময়, গ্যালাক্সি এম৩৫ ৫জি- এর দাম ছিল ১৯,৯৯৯ টাকা এবং তবে এখন অ্যামাজন এটি ৫০০০ টাকা ছাড়ে ১৪,৯৯৯ টাকায় বিক্রি করছে।

আবার স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি কেনার সময় অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। যার ফলে আপনি এটি ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এটি তিনটি কালার অপশনে এসেছে – ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে। ফোনটি ৭২৭ টাকা ইএমআই দিয়ে কেনা যাবে।

Samsung Galaxy M35 5G‌ এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ভেপার কুলিং চেম্বার উপস্থিত, যা একে দ্রুত গরম হতে দেবে না। পারফরম্যান্সের জন্য ডিভাইসে মালি জি৬৮ এমপি৫ জিপিইউ সহ এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M35 5G‌ স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কোম্পানির দাবি, ফুল চার্জে এটি ২ দিন পর্যন্ত চলতে পারে। এই ফোন ৪ বছর ধরে OS আপডেট এবং ৪ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।