TRENDS ▸
Tech GupMobilesDeal Of The Day Motorola G45 5g Smartphone Under 10000 Rupees With 50 Megapixel Camera
Motorola G45 5G Discount Offer

১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরার 5G স্মার্টফোন, Motorola G45 5G অতি সস্তায় নিজের করুন

যারা দীর্ঘদিন ধরে বাজেটের মধ্যে শক্তিশালী 5G স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য সুখবর আনলো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart। মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola G45 5G এখন আকর্ষণীয় ছাড় ও ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে, যার ফলে কম খরচে আধুনিক প্রযুক্তির স্বাদ পাওয়া…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 10, 2025 7:49 PM

যারা দীর্ঘদিন ধরে বাজেটের মধ্যে শক্তিশালী 5G স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য সুখবর আনলো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart। মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola G45 5G এখন আকর্ষণীয় ছাড় ও ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে, যার ফলে কম খরচে আধুনিক প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে। এই ফোনে আছে এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ সিরিজের প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Motorola G45 5G এর উপর বিশেষ অফার

ফ্লিপকার্টে বর্তমানে মোটোরোলা জি৪৫ ৫জি-এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এছাড়াও, যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি ক্রেতারা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও তার অবস্থার উপর।

Motorola G45 5G-এর স্পেসিফিকেশনে ও ফিচার

প্রসেসর: এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট, যা মাল্টিটাস্কিং এবং স্মুথ পারফরম্যান্সের জন্য উপযুক্ত।

ডিজাইন: ফোনটির ডিজাইনও বেশ আকর্ষণীয়, কারণ এতে রয়েছে ভিগান লেদার ব্যাক ফিনিশ, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক দেয়।

ডিসপ্লে: এতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘসময় ব্যবহারের জন্য উপযুক্ত এবং এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

5G সাপোর্ট: একাধিক 5G ব্যান্ড সাপোর্ট করে এই ফোনে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।