TRENDS ▸
Tech GupMobilesLava Bold N1 Bold N1 Pro Smartphone Launched In India Price Under Rs 7000 Featuring 50mp Camera
Lava Bold N1 Launched

৭০০০ টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Lava Bold N1 ও Lava Bold N1 Pro

দেশীয় কোম্পানি Lava আজ Bold সিরিজ অধীনে নতুন দুটি স্মার্টফোন বাজারে লঞ্চ করল। এই ফোন দুটির নাম Lava Bold N1 ও Lava Bold N1 Pro। উভয় ডিভাইস ভারতে ৭,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে। বোল্ড সিরিজের ফোনগুলি ক্লিন, দ্রুত এবং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 5:13 PM

দেশীয় কোম্পানি Lava আজ Bold সিরিজ অধীনে নতুন দুটি স্মার্টফোন বাজারে লঞ্চ করল। এই ফোন দুটির নাম Lava Bold N1 ও Lava Bold N1 Pro। উভয় ডিভাইস ভারতে ৭,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে। বোল্ড সিরিজের ফোনগুলি ক্লিন, দ্রুত এবং ব্লোটওয়্যার ফ্রি (bloatware-free) অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার পাশাপাশি দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি অফার করবে। আসুন এদের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Lava Bold N1 ও Lava Bold N1 Pro এর দাম ও কালার ভ্যারিয়েন্ট

ভারতে লাভা বোল্ড এন১ প্রো এর দাম রাখা হয়েছে ৬,৬৯৯ টাকা (স্পেশাল লঞ্চ অফারে), আর লাভা বোল্ড এন১ পাওয়া যাবে মাত্র ৫,৯৯৯ টাকায়। দুটি ফোনই অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। প্রো মডেল পাওয়া যাবে টাইটেনিয়াম গোল্ড ও স্টিলথ ব্ল্যাক। আর বোল্ড এন১ এসেছে রেডিয়েন্ট ব্ল্যাক ও স্পার্কলিং আইভরি কালার অপশনে।

Lava Bold N1 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন১ প্রো ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে UNISOC T606 অক্টা-কোর প্রসেসরে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ এসেছে, সঙ্গে পাওয়া যাবে ১২৮ স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Lava Bold N1 Pro স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে (বক্সে ১০W চার্জার থাকবে)। সিকিউরিটির জন্য এতে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। এটি জল ও ধুলো প্রতিরোধী IP54 রেটিং সহ এসেছে। এই ডিভাইসে ১টি অ্যান্ড্রয়েড আপডেট ও ২ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Lava Bold N1 এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা বোল্ড এন১ হ্যান্ডসেটে আছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ক্যামেরা বিভাগে রয়েছে ১৩ মেগাপিক্সেল AI ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলে, যা একেবারে ব্লোটওয়্যার মুক্ত। এটি UNISOC অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। আর ডিভাইসটি ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম + ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে টাইপ-C চার্জিং, সাইড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ও অ্যানোনিমাস কল রেকর্ডিংয়ের সুবিধা।