TRENDS ▸
Tech GupMobilesRealme Narzo N61 With 32 Megapixel Camera Under 7000 After Discount Offer On Amazon
Realme Narzo N61 Discount

৭ হাজার টাকার কমে ৩২ মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন, অবিশ্বাস্য অফার এখানে

নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন এবং বাজেট ৭ হাজার টাকার আশেপাশে? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। অ্যামাজনে রিয়েলমির এন সিরিজের স্মার্টফোন Realme Narzo N61 এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্টে। এই ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল…

avatar
Written By : Suman Patra
Updated Now: June 2, 2025 7:31 AM

নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন এবং বাজেট ৭ হাজার টাকার আশেপাশে? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। অ্যামাজনে রিয়েলমির এন সিরিজের স্মার্টফোন Realme Narzo N61 এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্টে। এই ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭,৪৯৮ টাকা। কিন্তু অফারে এর সাথে ৯০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর Realme Narzo N61 এর দাম কমে ৭ হাজার টাকারও কম হয়ে যাবে।

এছাড়া, ফোনটি কেনার সময় ২২৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। আবার কেউ যদি পুরানো ফোনের বদলে এই নতুন ফোনটি কিনতে চান, তাহলে অ্যামাজনের এক্সচেঞ্জ অফার ব্যবহার করেও আরও কিছুটা দাম কমিয়ে নেওয়া সম্ভব। তবে, এক্সচেঞ্জ ডিসকাউন্ট কতটা পাবেন, সেটা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসির উপর।

Realme Narzo N61 এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬১ ডিভাইসে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে (১৬০০x৭২০ পিক্সেল), যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের পিক ব্রাইটনেস ৫৬০ নিটস, তাই আলো ঝলমলে পরিবেশেও ভিজিবিলিটি ভালো থাকবে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T612 চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে LED ফ্ল্যাশসহ‌ ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে এবং এতে রয়েছে IP54 রেটিং, অর্থাৎ হালকা জল ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়েল 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ ৫.০, GPS, USB Type-C এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।