TRENDS ▸
Tech GupMobilesVivo T3 5g With 50mp Ois Camera Price Drop Rupees 7500 Discount Offer On Flipkart Sale
Vivo T3 5G Discount

7500 টাকা সস্তা হল Vivo T3 5G, OIS ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির ফোন

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এখন লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে Vivo T3 5G। তাই যারা কম বাজেটে চমকপ্রদ ফিচারের ফোন খোঁজ করছেন তারা এই ডিভাইসটি বেছে নিতে পারেন। এর সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে Vivo…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 24, 2025 5:08 PM

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এখন লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে Vivo T3 5G। তাই যারা কম বাজেটে চমকপ্রদ ফিচারের ফোন খোঁজ করছেন তারা এই ডিভাইসটি বেছে নিতে পারেন। এর সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে Vivo T3 5G স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর।

Vivo দাবি করেছে যে, T3 5G হল নিজের সেগমেন্টের সবচেয়ে ফাস্ট পারফর্মিং স্মার্টফোন, এর AnTuTu স্কোর ৭৩ লক্ষের বেশি, যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এছাড়া এই ফোনে থাকছে ফ্লিকার সেন্সর, যার ফলে অল্প আলোতেও ফটোগ্রাফি ভালো হয়। সঙ্গে থাকছে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট, যা ভিডিও রেকর্ডিংয়ের সময় কাজে দেবে।

Vivo T3 5G এর দাম ও অফার

ভিভো টি৩ ৫জি এর আসল দাম ২২,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্টে এটি ১৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ফোনটির দাম কমে দাঁড়াবে মাত্র ১৫,৪৯৯ টাকায়।

আবার ভিভো টি৩ ৫জি কেনার সময় যদি আপনি আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে পেতে পারেন সর্বোচ্চ ১৩,৭০০ টাকা পর্যন্ত ছাড়।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন

Vivo T3 5G এর সামনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।