TRENDS ▸
Tech GupMobilesVivo V50 With 50 Megapixel Selfie Camera Rupees 4500 Discount Bank Offer On Vijay Sales
Vivo V50 Discount

৪৫০০ টাকা সস্তায় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V50, কেবল এখানে আছে অফার

যারা দুর্দান্ত পারফরম্যান্স ও অসাধারণ ক্যামেরার ফোন খোঁজ করছেন, তাদের জন্য Vivo V50 দুর্দান্ত বিকল্প হতে পারে। ডিভাইসটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ আপলোড করেন বা সেলফি তুলতে পছন্দ করেন। কারণ Vivo V50…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 6:03 PM

যারা দুর্দান্ত পারফরম্যান্স ও অসাধারণ ক্যামেরার ফোন খোঁজ করছেন, তাদের জন্য Vivo V50 দুর্দান্ত বিকল্প হতে পারে। ডিভাইসটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ আপলোড করেন বা সেলফি তুলতে পছন্দ করেন। কারণ Vivo V50 স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটটি এখন লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ একটি ওয়েবসাইট থেকেই এই অফারের ফায়দা ওঠানো যাবে।

Vivo V50 এর দাম ও অফার

ভিভো ভি৫০ এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন Vijay Sales-এ পাওয়া যাচ্ছে ৩২,৯৯৯ টাকায়। যেখানে ফেব্রুয়ারিতে লঞ্চের সময় এর দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। অর্থাৎ ২,০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার আপনার কাছে যদি Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন, যা সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

Vivo V50 এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ভি৫০ ফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি কোয়াড কার্ভড FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর রেজোলিউশন ২৩৯২×১০৮০ পিক্সেল। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল সেন্সর উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য ভিভো ভি৫০ ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ অক্টা-কোর প্রসেসর। এর ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স (OIS সহ) উপস্থিত।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo V50 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ডুয়াল ৪জি VoLTE, ওয়াই-ফাই ৬।