TRENDS ▸
Tech GupMobilesRedmi A4 5g 6gb Ram Variant Launched In India Availability 50mp Camera Specifications Price
Redmi A4 5G Launched in India

Redmi A4 5G ফোনের ৬ জিবি RAM ভ্যারিয়েন্ট লঞ্চ হল, দাম মাত্র ৯৯৯৯ টাকা, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

গত বছরের নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয় Redmi A4 5G স্মার্টফোন। সেইসময় ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। আজ আবার ডিভাইসটির নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আনা হয়েছে। Redmi…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 2:38 PM

গত বছরের নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয় Redmi A4 5G স্মার্টফোন। সেইসময় ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। আজ আবার ডিভাইসটির নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আনা হয়েছে। Redmi A4 5G স্মার্টফোনটি এখন ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও নতুন স্টোরেজ অপশন ছাড়া এর স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি।

Redmi A4 5G এর দাম ও উপলব্ধতা

রেডমি এ৪ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন Amazon India-তে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এর বিক্রি শুরু হবে ২২ জুন, দুপুর ১২টা থেকে। নতুন এই ফোনে Jio-এর True 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। অ্যামাজনের প্রোডাক্ট পেজে পুরানো দুই স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাচ্ছে।

Redmi A4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ৪ ৫জি স্মার্টফোনে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি-র নিজস্ব হাইপার ওএস কাস্টম স্কিনে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A4 5G ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Redmi জানিয়েছে, এই ফোনে ২ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট এবং ৪ বছর ধরে সিকিউরিটি প্যাচ মিলবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়াল সিম সাপোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট।