জয়েন করুন

চার বছরের অপেক্ষার অবসান, পালসারের ফিচার আসছে নতুন Dominar 400 বাইকে

Updated Now: January 28, 2025 1:34 PM

অনেকদিন ধরেই Bajaj Dominar 400-এর নতুন ভার্সন লঞ্চ হওয়ার জল্পনা চলছে। কিন্তু, বাইকটি কবে আসবে সেই দিনক্ষণ এখনও জানায়নি কোম্পানি। তবে সম্প্রতি বাইক সংক্রান্ত একটি বড় তথ্য ফাঁস হয়েছে। যা Dominar 400 সম্পর্কে একটি ধারণা দিতে পারে ক্রেতাদের। জানা গিয়েছে, সম্প্রতি লঞ্চ হওয়া Pulsar NS400Z বাইকে যে এলসিডি টপ ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে, সেটাই থাকবে নতুন ডমিনারে।

সূত্রের খবর, Dominar 400 বাজাজের সবথেকে দামি বাইক হতে চলেছে। তাই এতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স আশা করতেই পারেন ক্রেতারা। ২০২১ সালে এই বাইকের শেষ আপডেটেড ভার্সন প্রকাশ করেছিল কোম্পানি। প্রায় চার বছর কেটে গিয়েছে এখনও কোনো বড় আপডেট পায়নি ডমিনার। নতুন LCD ডিসপ্লে ছাড়াও, OBD-2B নির্গমন বিধি বাইকের ৩৭৩ সিসি ইঞ্জিন আপডেট করা হবে।

NS400Z বাইকে ইলেকট্রিক থ্রটল রয়েছে, তাই ডমিনারেও সেই ফিচার আশা করা যায়। নতুন এলসিডি ডিসপ্লে একটি বড় চমক হতে পারে, যেখানে বাইক সম্পর্কিত সমস্ত তথ্য দেখা যাবে। বাইকের হার্ডওয়্যার সংক্রান্ত খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। ইঞ্জিনের আউটপুট আগের মতোই ৩৯.৪২ বিএইচপি এবং ৩৫ এনএম থাকবে।

Bajaj Dominar 400 মডেল অ্যাডভেঞ্চার বাইক হিসাবেও ব্যবহার করেন অনেকে। সেই চাহিদা মাথায় রেখে এতে থাকতে পারে রাইডিং মোড এবং ABS মোড। সূত্রের দাবি, Dominar 400 বাইকের আপডেট ভার্সনের দাম শুরু হতে পারে ২.৩৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন