জয়েন করুন

Bajaj Pulsar NS400Z আরও বেশি পাওয়ার ও নতুন ফিচার্সের সাথে বাজারে আসছে

avatar
Written By : Suman Patra
Updated Now: May 24, 2025 3:21 PM

ঠিক এক বছর আগে, বাজাজ (Bajaj) তাদের ৪০০ সিসির প্রথম পালসার মডেল Pulsar NS400Z লঞ্চ করেছিল। হাই-পারফরম্যান্স এই নেকেড বাইকটির এবার নতুন সংস্করণ বাজারে আসতে চলেছে। খুব তাড়াতাড়ি ভারতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়। নয়া ভার্সনে বেশ কিছু আধুনিক ফিচার্সের পাশাপাশি আরও পাওয়ারফুল ইঞ্জিন যোগ করতে চলেছে বাজাজ।

2025 Bajaj Pulsar NS400Z: নতুন ইঞ্জিন

২০২৫ পালসার এনএস৪০০জেড বর্তমানে ৩৭৩ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা ৮,৮০০ আরপিএম গতিতে ৩৯.৫ হর্সপাওয়ার উৎপন্ন করে। যেখানে নতুন ভার্সনের পাওয়ার আউটপুট হবে ৪২.৪ বিএইচপি, যা দ্বিতীয় প্রজন্মের কেটিএম ৩৯০ ডিউকের সমান। এটি ইঙ্গিত দেয় যে ৪০০ সিসির পালসার সর্বোচ্চ ৩৭ নিউট্রন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম হবে।

আরও পড়ুন: মারুতিকে টেক্কা দিতে মধ্যবিত্তের বাজেটে নয়া গাড়ি আনল টাটা, একবার দেখলেই পছন্দ হবে

মেকানিক্যাল দিক থেকে আপগ্রেড ছাড়াও, নতুন Bajaj Pulsar NS400Z ক্লাচলেস আপশিফ্ট ও ডাউনশিফ্টের জন্য একটি কুইকশিফটার অফার করবে। আবার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নতুন পালসারে সিন্টার্ড ব্রেক প্যাড এবং চওড়া টায়ার দিয়ে সজ্জিত থাকবে। দুই দিকেই Apollo Alpha H1 টায়ার মিলবে। এই পরিবর্তনগুলি মোটরসাইকেলের সামগ্রিক রাইডিং অভিজ্ঞতা উন্নত করবে।

আরও পড়ুন: টেসলা এবার শেষ! স্রেফ ১৫ মিনিটের চার্জে ৬২০ কিলোমিটার চলবে শাওমির এই গাড়ি

জানিয়ে রাখি, এই বাইকের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফুল এলইডি ইলুমিনেশন, নেভিগেশন ও স্মার্টফোন কানেক্টিভিটি সহ ফুল-ডিজিটাল কনসোল। এছাড়া সুইচেবল ট্রাকশন কন্ট্রোল ও একাধিক রাইডিং মোড উপলব্ধ – রোড, রেইন, স্পোর্ট এবং অফ রোড। নতুন ভার্সনের দাম বর্তমান মডেলের তুলনায় প্রায় ১০,০০০ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন:

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন