জয়েন করুন

Ducati Panigale V4 লঞ্চ হল ভারতে, এই বাইকের দামে কেনা যায় আটটা নতুন গাড়ি!

avatar
Written By : Suman Patra
Updated Now: March 6, 2025 1:23 PM

ভারতে এদিন লঞ্চ হল নতুন স্পোর্টস বাইক 2025 Ducati Panigale V4। ইতালিয়ান সংস্থা ডুকাটি এদিন বাইকটির আপডেটেড মডেল প্রকাশ করেছে দেশে। এই বাইকের দাম রাখা হয়েছে ২৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। এটির আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, V4S, যার দাম ৩৬.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। এই দামে আটটি নতুন অল্টোর সমান। উল্লেখ্য, বাইক দুটি ২০২৪ সালে আন্তর্জাতিক বাজারে প্রকাশ করেছে।

Ducati Panigale V4 বিশ্বের অন্যতম জনপ্রিয় হাই পারফরম্যান্স স্পোর্টস বাইক হিসাবে দাবি করে থাকেন অনেকে। এই সংস্করণটি বাইকটির চতুর্থ প্রজন্ম। মজার বিষয় হল, মোটরসাইকেলের প্রথম ব্যাচ ইতিমধ্যেই ভারতে বিক্রি হয়ে গিয়েছে। যদিও দেশে এই বাইক তৈরি হয় না। জানা গিয়েছে, এটি থাইল্যান্ড থেকে আমদানি করে দেশে বিক্রি হবে।

Ducati Panigale V4 : বৈশিষ্ট্য ও ইঞ্জিন

বাইকে রয়েছে উন্নত প্রযুক্তি। হ্যান্ডলিংয়ের উপর বিশেষ ভাবে জোর দিয়েছে সংস্থা। বাইকে রয়েছে ট্র্যাকশন কন্ট্রল, স্লাইড কন্ট্রল, হুইলি কন্ট্রল, সিলেক্টেবল রাইড মোড এবং চারটি পাওয়ার মোড : ফুল, হাই, মিডিয়াম এবং লো। পাওয়া যাবে ৬.৯ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যা উজ্জ্বল আলোতে আরও ভালো দৃশ্যমানতা প্রদান করে বলে দাবি কোম্পানির।

আপডেটেড সংস্করণে পরিবর্তনগুলির মধ্যে, ব্র্যান্ডটি সিঙ্গেল সাইডেড সুইংআর্মকে একটি ডুয়াল সাইডেড অ্যালুমিনিয়াম ইউনিট দিয়ে প্রতিস্থাপন করেছে। যদিও এই বৈশিষ্ট্য নানা বিতর্কের জন্ম দিলেও, কোম্পানির মতে, এটি আরও পারফরম্যান্স প্রদান করবে।

উচ্চক্ষমতা উৎপাদনের জন্য ১,১০৩ সিসি স্ট্রাডেল চার-সিলিন্ডার ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনটির সর্বোচ্চ আউটপুট ২১৬ হর্সপাওয়ার এবং ১২০ এনএম টর্ক। এতে বিশেষ কুলিং সিস্টেম পাওয়া যাবে, যার মধ্যে থাকবে তেল এবং ওয়াটাফ রেডিয়েটার। একটি দ্রুত শিফটার-সহ ছয় গতির গিয়ারবক্স রয়েছে বাইকে, যার মাধ্যমে পিছনের চাকায় শক্তি স্থানান্তরিত হয়।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন