জয়েন করুন

বাজারে এল 2025 Honda Transalp XL750 অ্যাডভেঞ্চার বাইক, জুলাই থেকে ডেলিভারি শুরু

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 8:34 PM

অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের জন্য হোন্ডা ভারতে লঞ্চ করল 2025 Honda Transalp XL750। এর এক্স-শোরুম মূল্য ধার্য করা হয়েছে ১১ লক্ষ টাকা। নতুন ভার্সনে হোন্ডা বেশ কিছু মেকানিক্যাল ও ভিজ্যুয়াল পরিবর্তন এনেছে। Honda BigWing ডিলারশিপ থেকে ইতিমধ্যেই এর বুকিং শুরু হয়ে গিয়েছে। আর জুলাই ২০২৫ থেকে এর ডেলিভারি শুরু হবে। বাইকটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে Suzuki V-Strom 800 DE, Triumph Tiger 900 Rally Pro, এবং BMW F 850 GS। আসুন 2025 Honda Transalp XL750 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2025 Honda Transalp XL750 এর ডিজাইন

হোন্ডার এই বাইকের সামনের দিকটা এবার আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। এলইডি হেডলাইটের ডিজাইন শার্প ও আধুনিক, আর উইন্ডস্ক্রিনটা তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব Durabio প্লাস্টিক দিয়ে। এসবের কারণে বাইকটির অ্যাডভেঞ্চার লুক আগের তুলনায় বেড়েছে।

2025 Honda Transalp XL750 এর ফিচার

নতুন Honda Transalp XL750 বাইকে আছে ফুল-এলইডি লাইটিং, কালার টিএফটি ডিসপ্লে, ডুয়েল-চ্যানেল ABS, আর হোন্ডার সিলেক্টবল টর্ক কন্ট্রোল (HSTC)। সঙ্গে আছে পাঁচটি রাইডিং মোড – স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন, গ্রাভেল, আর ইউজার।

2025 Honda Transalp XL750 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

বাইকটির শক্তি জোগাতে আছে ৭৫৫ সিসি প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় ৯০ বিএইচপি পাওয়ার ও ৭৫ এনএম টর্ক।‌ এর সাথে যুক্ত ছয়-গতির গিয়ারবক্স।

চাকা ও ব্রেকিং

2025 Honda Transalp XL750 বাইক চলবে সামনে ২১-ইঞ্চি ও পিছনে ১৮-ইঞ্চি স্পোক হুইল-এর সাহায্যে। ব্রেকিংয়ের জন্য সামনে আছে ডুয়াল ৩১০ মিমি ডিস্ক, আর পিছনে ২৫৬ মিমি ডিস্ক, সঙ্গে সুইচেবল এবিএস।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন