জয়েন করুন

কর্নারিং এবিএস ফিচার সহ 2025 Kawasaki Z900 বাইক ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 3:29 PM

Kawasaki আজ জনপ্রিয় নেকেড বাইক Z900–এর 2025 ভার্সন ভরতে লঞ্চ করল। দাম রাখা হয়েছে ৯.৫২ লাখ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় নতুন ভার্সনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। 2025 Kawasaki Z900 মডেলের ডিজাইন থেকে ফিচার, সবখানেই রয়েছে নজরকাড়া আপগ্রেড। আসুন বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2025 Kawasaki Z900 এর ডিজাইন

নতুন কাওয়াসাকি জেড৯০০ বাইকে আগ্রাসী ডিজাইন দেখা যাবে। আগের মতোই ‘সুগোমি’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ বজায় থাকলেও, এবার অনেকটা বেশি ফিউচারিস্টিক ভাব এসেছে। নতুন এলইডি হেডল্যাম্প, বড় ফুয়েল ট্যাংক, আর তাতে নিখুঁতভাবে মিশে থাকা ট্যাংক এক্সটেনশন বাইকটির লুককে দিয়েছে একেবারে আলাদা মাত্রা।

2025 Kawasaki Z900 এর ফিচার

২০২৫ কাওয়াসাকি জেড৯০০ বাইকে আছে নতুন রঙিন TFT ডিসপ্লে, যাতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে। এতে রয়েছে দুই ধরনের পাওয়ার মোড, রাইডিং মোড, আর সাথে কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল আর কর্নারিং এবিএস।

ইঞ্জিনের ক্ষেত্রে 2025 Kawasaki Z900 বাইকে আগের মতোই ৯৪৮ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ইউনিট ব্যবহার করা হয়েছে, তবে এবার পরিবেশবান্ধব নির্গমন মান অনুসারে আপডেট করা হয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ ১২৩ বিএইচপি পাওয়ার, আর ৯৭.৪ এনএম টর্ক জেনারেট করবে। এর সাথে যুক্ত আছে ছয় গিয়ারযুক্ত গিয়ারবক্স।

2025 Kawasaki Z900 এর বুকিং

বাইকটির প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর খুব শীঘ্রই ডেলিভারিও শুরু হবে। বাজারে এটি মূলত লড়াই করবে ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল আর–এর সঙ্গে, যার দাম ১০.১৭ লাখ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন