জয়েন করুন

ক্রুজ কন্ট্রোলের সঙ্গে নতুন অবতারে হাজির বাইকপ্রেমীদের নয়নের মণি KTM 390 Duke

avatar
Written By : Suman Patra
Updated Now: March 12, 2025 2:42 PM

নতুন কালার ও ফিচারের সঙ্গে KTM 390 Duke অবশেষে লঞ্চ হয়ে গেল। আজ ভারতে বাইকটির আপডেটেড সংস্করণ নিয়ে এসেছে কোম্পানি। যুক্ত করা হয়েছে ক্রুজ কন্ট্রোলের মতো উন্নত বৈশিষ্ট্য। এই বাইকে নতুন রঙের বিকল্পও পাওয়া যাবে। কেটিএম ডিউক দেশের শৌখিন ও তরুণ বাইক-প্রেমীদের কাছে বরাবরই একটি পছন্দের নাম। লুকের পাশাপাশি, পারফরম্যান্সের বিচারেও অন্যান্য মোটরসাইকেলকে টেক্কা দেয়।

2025 KTM 390 Duke-এ নতুন কী?

নতুন কেটিএম ৩৯০ ডিউক মোটরসাইকেলে একটি উল্লেখযোগ্য আপগ্রেড যোগ করেছে কোম্পানি, যা একে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছে। সর্বশেষ সংস্করণটিতে এখন ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ যে ভ্যারিয়েন্টই কিনুন না কেন তাতেই থাকবে এই সুবিধা। এই নতুন প্রযুক্তি হাইওয়েতে যাত্রার সময় সাহায্য করবে রাইডারকে।

এর পাশাপাশি বাইকে একটি নতুন এবনি ব্ল্যাক শেড যোগ করা হয়েছে, যা বিদ্যমান আটলান্টিক ব্লু এবং ইলেকট্রনিক অরেঞ্জর বিকল্প হিসেবে যুক্ত হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হল বাইকের দাম পরিবর্তন হয়নি। যা দাম ছিল সেটাই রাখা হয়েছে। কেটিএম ডিউক ৩৯০ কিনতে ২.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

2025 KTM 390 Duke: ফিচার্স ও ইঞ্জিন স্পেসিফিকেশন

ক্রুজ কন্ট্রোল এই বাইকে একটি প্রধান সংযোজন, যা থ্রটল ইনপুট ছাড়াই স্থির গতি বজায় রেখে দীর্ঘ ভ্রমণ সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। বাইকের বাম দিকের হ্যান্ডেলবার সুইচের মাধ্যমে এটি চালু করা যাবে এবং টিএফটি ডিসপ্লের মাধ্যমে যাবতীয় তথ্য দেখা যাবে। গতি নিয়ন্ত্রণে রাখার জন্য সিস্টেমটি এবিএস হার্ডওয়্যার এবং ইঞ্জিন ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে।

পারফরম্যান্স একই রয়েছে, ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন সর্বোচ্চ ৪৬ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম পিক টর্ক উৎপন্ন করতে পারে, সঙ্গে রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন, স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ স্ট্যান্ডার্ড। কেটিএম এর এই স্ট্রিটফাইটার বাইকে সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য সাসপেনশন আছে। সামনের দিকে উপস্থিত কম্প্রেশন ও রিবাউন্ড ড্যাম্পিং এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টমেন্ট-সহ রিবাউন্ড ড্যাম্পিং।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন