জয়েন করুন

এক ঝাঁক নতুন ফিচার সহ 2025 KTM RC 200 বাজারে এল, পাবেন নতুন কালার অপশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2025 7:01 PM

চুপিসারে আজ ভারতের বাজারে লঞ্চ করা হল 2025 KTM RC 200। আগের মডেলের চেয়ে বাইকটির দাম বেড়েছে প্রায় ১২,০০০ টাকা। নতুন KTM RC 200 কিনতে খরচ করতে হবে ২,৫৪,০২৮ টাকা (এক্স-শোরুম)। তবে বাড়তি দামে কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে, যা আগের মডেলগুলিতে ছিল না।

2025 KTM RC 200 এর ফিচার

নতুন ২০২৫ কেটিএম আরসি ২০০ মডেলে পাওয়া যাবে TFT ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা এর আগে আমরা ৩৯০ ডিউক এবং ২৫০ ডিউক মডেলে দেখেছিলাম। আর এটাকে কাজের উপযোগী করে তুলতে হালকা আপডেট করা হয়েছে সুইচগিয়ারেও। যদিও অনেকেই আশা করছিলেন ক্রুজ কন্ট্রোল আসবে, সেটা এখনো দেওয়া হয়নি। তবে কোম্পানি বাইকটির একটি নতুন কালার অপশনও বাজারে এনেছে।

ইঞ্জিনের কথা বললে, 2025 KTM RC 200 মডেলে থাকছে ১৯৯.৫ সিসির একটি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। এর সর্বোচ্চ পাওয়ার ২৪.৬৫ বিএইচপি, যা পাওয়া যায় ১০,০০০ আরপিএম-এ, আর টর্ক ১৯.২ এনএম, সেটাও ৮,০০০ আরপিএম-এ। এর সাথে ছয় গিয়ার বিশিষ্ট ট্রান্সমিশন যুক্ত আছে।

নয়া মডেলে স্প্লিট ট্রেলিস ফ্রেম, বোল্ট-অন সাবফ্রেম এবং সামনের দিকে ৪৩ মিমি WP APEX আপসাইড-ডাউন ফর্ক দেখা যাবে। পিছনে দেওয়া হয়েছে ১০-স্টেপ অ্যাডজাস্টেবল WP APEX মনোশক।

বাইকটির ওজন ১৬০ কেজি, যার সঙ্গে ১৩.৭ লিটার ফুয়েল ট্যাঙ্ক আর ৮৩৫ মিমি সিট হাইট পাওয়া যাবে। ব্রেকিং সিস্টেমেও আধুনিকতা এসেছে। এর সামনে রয়েছে ৩২০ মিমি ডিস্ক ও রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার, আর পিছনে ২৩০ মিমির ডিস্ক ও ফ্লোটিং ক্যালিপার। সঙ্গে থাকছে ডুয়াল-চ্যানেল ABS।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন