জয়েন করুন

নতুন কালার স্কিম সহ 2025 Royal Enfield Hunter 350 ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখুন

avatar
Written By : Suman Patra
Updated Now: April 28, 2025 8:49 AM

রয়েল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ২০২৫ হান্টার ৩৫০ মডেলটি (2025 Hunter 350) ভারতে লঞ্চ করল। নতুন এই বাইকটি তিনটি নতুন কালার অপশনে পাওয়া যাবে, সেগুলি হলো রিও হোয়াইট, টোকিও ব্ল্যাক এবং লন্ডন রেড। এছাড়া আগের রেবেল ব্লু, ড্যাপার গ্রে এবং ফ্যাক্টরি ব্ল্যাক কালার অপশনেও এটি পাওয়া যাবে। ইতিমধ্যেই ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2025 Royal Enfield Hunter 350 এর বুকিং শুরু হয়ে গিয়েছে এবং নতুন বাইকটির এক্স-শোরুম মূল্যে ১.৫০ লাখ টাকা।

2025 Royal Enfield Hunter 350 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে আছে ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনে ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত।

ডিজাইন ও ফিচার

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকটির ডিজাইনও আপডেট করা হয়েছে। নয়া মডেলে ১৩ লিটার ফুয়েল ট্যাংক, ৪১ মিমি টেলিস্কোপিক ফোর্কস ফ্রন্ট সাসপেনশন এবং ৬-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সহ টুইন শক অ্যাবসর্বার রিয়ার সাসপেনশন দেখা যাবে। বাইকের মোট ওজন ১৮১ কিলোগ্রাম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি।

আবার ২০২৫ হান্টার ৩৫০-এ ডুয়াল-চ্যানেল এবিএস, ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জার।

2025 Royal Enfield Hunter 350 এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মোট ৩টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৫০ লাখ টাকা, মিড ভ্যারিয়েন্টের দাম ১.৭৭ লাখ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম ১.৮২ লাখ টাকা।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন