জয়েন করুন

চোখ ফেরানো দায়, নতুন রুপে বাজারে এল 2025 Suzuki GSR-8R, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 1:35 PM

Suzuki তাদের নতুন স্পোর্টস বাইক GSX-8R ভারতে লঞ্চ করল। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯.২৫ লক্ষ টাকা। বাইকটি OBD-2B নর্মসের সাথে এসেছে, অর্থাৎ এটি বর্তমান পরিবেশ দূষণ রোধের মানদন্ড পূরণ করতে সক্ষম। তবে, 2025 Suzuki GSR-8R বাইকের বাকি স্পেসিফিকেশনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। আসুন এর ইঞ্জিন, ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

2025 Suzuki GSR-8R এর ইঞ্জিন

2025 Suzuki GSR-8R বাইকে রয়েছে ৭৭৬ সিসি-র, টুইন-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল ২৭০ ডিগ্রি। এই ইঞ্জিন ৮৫০০ আরপিএম-এ ৮১.৮ বিএইচপি পাওয়ার এবং ৬৮০০ আরপিএম-এ ৭৮ এনএম টর্ক জেনারেট করে। এর সঙ্গে জুড়েছে ছয়-গতির গিয়ারবক্স, যেখানে রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

2025 Suzuki GSR-8R এর ডিজাইন

ডিজাইনের কথা বললে, নতুন Suzuki GSX-8R বাইকে কিছু পার্থক্য দেখা যাবে। এর সামনে ভার্টিকালি স্ট্যাক করা এলইডি হেডলাইট, শরীর জুড়ে শার্প কাট-ক্রিজ, আর পিছনে হালকা আপসুইপড টেল সেকশন উপস্থিত, যা আগের মডেলগুলিতে ছিল না।

2025 Suzuki GSR-8R এর কালার অপশন

তিনটি রঙে পাওয়া যাবে ২০২৫ সুজুকি জিএসআর-৮আর বাইকটি – মেটালিক ট্রাইটন ব্লু, মেটালিক ম্যাট সোর্ড সিলভার, এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং.২।

ফিচারের কথা বললে, এতে আছে ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডাইরেকশনাল কুইকশিফটার, মাল্টিপল রাইড মোড, এবিএস, আর একটা ইজি স্টার্ট ফিচার। আর সাসপেনশনের দায়িত্বে আছে ইউএসডি ফর্ক ও মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে দুটি ৩১০মিমি ডিস্ক, পিছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন