জয়েন করুন

Suzuki নতুন বাইক লঞ্চ করল ভারতে, 250 সিসি ইঞ্জিনের সঙ্গে রয়েছে আকর্ষণীয় ফিচার্স

avatar
Written By : Suman Patra
Updated Now: January 10, 2025 11:39 AM

সুজুকি 2022 সালে তার সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল, V-Strom SX ভারতে লঞ্চ করেছিল। নতুন বছর শুরু হতেই বাইকটির নতুন সংস্করণ নিয়ে হাজির হল জাপানি টু-হুইলার সংস্থাটি। এটি এখন সরকার নির্ধারিত OBD 2 (এমিশন স্ট্যান্ডার্ড) নীতি মেনে এসেছে। এই পরিবর্তনের ফলে আগের মডেলের থেকে নয়া ভার্সনের দাম 5,000 টাকা বেড়েছে। এখন 2025 Suzuki V-Strom SX কিনতে খরচ হবে 2.16 লক্ষ টাকা (এক্স-শোরুম প্রাইস)।

নতুন Suzuki V-Strom SX লঞ্চ হল ভারতে

বাইকটি চ্যাম্পিয়ন ইয়েলো নং 2, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক সোনোমা রেড নামে মোট তিনটি রঙের বিকল্পে উপলব্ধ। সুজুকি এই মোটরসাইকেলের পারফরম্যান্সে কোনও আপগ্রেড করেনি। 249.9 সিসি ইঞ্জিন রয়েছে এতে যা 9,500 আরপিএমে 26.5 বিএইচপি ও 7,500 আরপিএমে 22.2 এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

সুজুকি ভি-স্টর্ম এসএক্স রিফাইনভেন্ট এবং ফুয়েল এফিশিয়েন্সির জন্য পরিচিত। বাইকটির সামনে 19 ইঞ্চি এবং পেছনে 17 ইঞ্চি অ্যালয় হুইল আছে। সঙ্গে মিলবে টিউবলেস টায়ার। বাইকে টেলিস্কোপিক ফর্ক, মোনোশক সাসপেনশন ও দুই চাকায় ডিস্ক ব্রেক বর্তমান। উইন্ডস্ক্রিন, সেমি ফেয়ারিং, নাকেল গার্ড, এবং লাগেজ র‍্যাক বাইকটিকে ট্যুরিং ফ্রেন্ডলি করে তুলেছে।

Suzuki V-Strom SX-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি কনসোল, এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইউএসবি চার্জার। ভারতের বাজারে Royal Enfield Himalayan, KTM 250 Adventure ও Yezdi Adventure-এর সঙ্গে এটির প্রতিযোগিতা চলে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন