TRENDS ▸
Tech GupAutomobile2025 Tata Punch Facelift Launching Soon Specs Features Price Expected
2025 Tata Punch Facelift Features

বাজার কাঁপাতে আসছে টাটা পাঞ্চের নতুন সংস্করণ, ফিচার্স শুনলে অবাক হয়ে যাবেন

বর্তমানে টাটা মোটরসের সবথেকে জনপ্রিয় গাড়ি পাঞ্চ। বিক্রির নিরিখে দেশের সবথেকে সেরা কম্প্যাক্ট SUV বলা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই এই গাড়ির ফেসলিফ্ট বা নতুন সংস্করণ লঞ্চ করতে পারে কোম্পানি। এমন জল্পনা অনেকদিন ধরেই চলছে। ২০২৫ সালেই নতুন ভার্সন…

Updated Now: March 1, 2025 4:49 PM

বর্তমানে টাটা মোটরসের সবথেকে জনপ্রিয় গাড়ি পাঞ্চ। বিক্রির নিরিখে দেশের সবথেকে সেরা কম্প্যাক্ট SUV বলা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই এই গাড়ির ফেসলিফ্ট বা নতুন সংস্করণ লঞ্চ করতে পারে কোম্পানি। এমন জল্পনা অনেকদিন ধরেই চলছে। ২০২৫ সালেই নতুন ভার্সন বাজারে আসবে বলে জানা যাচ্ছে। কী কী চমক নিয়ে লঞ্চ হতে পারে টাটা পাঞ্চ, চলুন জেনে নেওয়া যাক।

2025 Tata Punch Facelift: ফিচার্স ও স্পেসিফিকেশন

নতুন টাটা পাঞ্চে যে ফিচার্সগুলি পাওয়া যেতে পারে সেগুলি হল – ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১০.২৫ ইঞ্চি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট কানেক্টাভিটি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, কানেক্টেড টেক, আরাম এবং সুবিধার জন্য, সামঞ্জস্যযোগ্য ড্রাইভার আসন, ওয়্যারলেস মোবাইল চার্জিং।

এছাড়াও, থকবে ইলেকট্রনিক সানরুফ, ভয়েস অ্যাসিস্ট ফাংশন, কন্ট্রোল, এয়ার পিউরিফায়ার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্রিমিয়াম লেদার সিট এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং EBD-সহ ABS।

ইঞ্জিন সেটআপ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। বর্তমানে এতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে, যা ৮৮ হর্সপাওয়ার শক্তি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড এএমটি ট্রান্সমিশন বিকল্প অফার করে। সিএনজি সংস্করণেও ফেসলিফ্ট মডেল পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

2025 Tata Punch Facelift: সম্ভাব্য দাম ও লঞ্চের তারিখ

আসন্ন টাটা পাঞ্চ ফেসলিফ্ট ২০২৫ সালের জুনে লঞ্চ হতে পারে। বেশ কিছু ফিচার ও আপডেট পাওয়া যাবে এই মডেলে। দাম শুরু হতে পারে ৬ লাখ টাকা থেকে। যদিও এই দাম পুরোটাই অনুমান। বাজারের অবস্থা এবং গাড়িতে উপলব্ধ বৈশিষ্ট্যর কথা মাথায় রেখে গাড়ির দাম নির্ধারণ করতে পারে টাটা মোটরস।