জয়েন করুন

ভারতে লঞ্চ হল 2025 Yezdi Adventure, ডিজাইন থেকে ফিচার, সবেতেই বড় আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 10:35 AM

প্রত্যাশা মতো আজ ভারতে লঞ্চ হল নতুন Yezdi Adventure। ক্লাসিক লেজেন্ডসের হাত ধরে বাইকটির ২০২৫ ভার্সন বাজারে এসেছে। পুরানো মডেলের তুলনায় নয়া মডেলে অনেক কিছুই পরিবর্তন দেখা যাবে। ডিজাইন থেকে ফিচার, সবক্ষেত্রেই 2025 Yezdi Adventure বাইকে নতুনত্বের ছোঁয়া। আসুন এর দাম ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।

2025 Yezdi Adventure এর ভারতে দাম

২০২৫ ইয়েজদি অ্যাডভেঞ্চার বাইকের ফরেস্ট গ্রিন ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ২.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি), যা আগের মডেলটির সমান। আর ওসান ব্লু ও ডেজার্ট খাকি ভ্যারিয়েন্টের দাম ২.১৮ লক্ষ টাকা, টর্নাডো ব্ল্যাক ভ্যারিয়েন্টের দাম ২.২২ লক্ষ টাকা। আবার সবচেয়ে দামি ওল্ফ গ্রে ও গ্লেসিয়ার হোয়াইট ভ্যারিয়েন্টের জন্য গুনতে হবে ২.২৭ লক্ষ টাকা।

2025 Yezdi Adventure এর ডিজাইন

২০২৫ ইয়েজদি অ্যাডভেঞ্চার বাইকের সামনে রয়েছে একেবারে নতুন হেডলাইট ডিজাইন, একদিকে গোল এলইডি ল্যাম্প, অন্যদিকে এলইডি প্রোজেক্টর উপস্থিত। এর ডিজাইন দেখতে খানিকটা BMW R 1250 GS-এর মতোই। সাথে যুক্ত হয়েছে ফেন্ডার এক্সটেনশন ও ডুয়াল-পড এলইডি টেইলল্যাম্প।

2025 Yezdi Adventure এর কালার অপশন

নতুন ইয়েজদি অ্যাডভেঞ্চার বাইক ছয়টি কালার অপশনে এসেছে – ফরেস্ট গ্রিন, ডেজার্ট খাকি, ওল্ফ গ্রে, ওসান ব্লু, টর্নাডো ব্ল্যাক ও গ্লেসিয়ার হোয়াইট।

2025 Yezdi Adventure এর ফিচার

২০২৫ সালের ইয়েজদি অ্যাডভেঞ্চার বাইকে থাকছে সুইচ-যোগ্য ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এতে তিনটি ABS মোড উপস্থিত – রোড, রেইন আর অফ-রোড, যা রাইডিং এক্সপিরিয়েন্সকে আরো স্মার্ট ও সেফ করে তুলবে।

2025 Yezdi Adventure এর ইঞ্জিন ও হার্ডওয়্যার

ইয়েজদি অ্যাডভেঞ্চার বাইকে রয়েছে ৩৩৪ সিসির সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যা ২৯.৬ বিএআচ ও ২৯.৮ এনএম টর্ক জেনারেট করে। চাকার সাইজ সামনের দিকে ২১ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চি স্পোক হুইল।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন