জয়েন করুন

Yezdi Adventure 2025: দামে সাশ্রয়ী, লুকে আধুনিক, চলে এল ট্যুরিং প্রেমীদের জন্য আদর্শ বাইক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 7:34 AM

ভারতে অবশেষে এন্ট্রি নিল 2025 Yezdi Adventure। বাইকটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ২.১৫ লাখ টাকা। এটি ছয়টি রঙে পাওয়া যাবে। নতুন মডেলের বাইরের ডিজাইনে এসেছে দৃষ্টিনন্দন পরিবর্তন, ফলে যারা আগের ভার্সনের পুরানো লুকে বিরক্তি ছিল, তারা এবার নতুন মডেলটি নিতে দ্বিধা বোধ করবেন না।

2025 Yezdi Adventure দেবে মডার্ন লুক

নতুন Yezdi Adventure বাইকে রয়েছে একেবারে ভিন্ন স্টাইলের হেডলাইট সেটআপ। এর এক পাশে আছে মাল্টি-রিফ্লেক্টর হেডলাইট ও অন্য পাশে আছে প্রজেক্টর লাইট। পিছনের দিকেও এসেছে পরিবর্তন, এখন জোড়া এলইডি টেইল লাইট যুক্ত করা হয়েছে। সঙ্গে রয়েছে নতুন র‍্যালি-বীক, নতুন গ্রাফিক্স, ও ট্যাঙ্কে চমকপ্রদ স্টিকার। পুরো বাইকটাই দেখতে এখন অনেকটা অ্যাডভেঞ্চার-ফোকাসড এবং মডার্ন।

2025 Yezdi Adventure এর ফিচার

ফিচারের কথা বললে এই বাইকে রয়েছে এলইডি হেডলাইট, এলসিডি ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড, এবং তিন ধরনের এবিএস মোড – রোড, রেইন, ও অফ-রোড।

2025 Yezdi Adventure এর ইঞ্জিন

ইঞ্জিনের দিকেও এসেছে যথেষ্ট উন্নতি। ৩৩৪ সিসির লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনটি ২৯.২০ বিএইচপি পাওয়ার ও ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন করে। ছয় গিয়ার যুক্ত এই বাইকে পাওয়া যাবে অ্যাসিস্ট ও স্লিপ ক্লাচ।

এর চ্যাসিসের উপর রয়েছে স্টিল ফ্রেম, সামনের দিকে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে সাত-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। চাকার কথা বললে, সামনে ২১ ইঞ্চি আর পিছনে ১৭ ইঞ্চির ওয়ার-স্পোক হুইল পাওয়া যাবে। এর সামনে ৩২০ মিমি ডিস্ক ও পিছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

2025 Yezdi Adventure এর সাথে লড়াই

ভারতীয় বাজারে Yezdi Adventure-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে Royal Enfield Himalayan ও Suzuki V-Strom SX। এখন দেখার নতুন বাইকটি এই দুই মডেলকে কতটা টক্কর দিতে পারে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন