জয়েন করুন

সস্তায় Bajaj Chetak 3001 ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ১২৭ কিমি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 8:28 PM

বাজাজ অটো আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন ইলেকট্রিক স্কুটার, চেতক ৩০০১ (Bajaj Chetak 3001)। এই নতুন ই-স্কুটারটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯৯,৯৯০ টাকা। এটি চেতক ২৯০৩-এর আপডেটেড ভার্সন হিসেবে এসেছে। Bajaj Chetak 3001 স্কুটারটি চেতক ৩৫ সিরিজ-এর ওপর ভিত্তি করে তৈরি। এটি লাল, নীল ও হলুদ রঙে এসেছে। বাজাজের সমস্ত শোরুম থেকে এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষ থেকে এর ডেলিভারি শুরু হবে।

Bajaj Chetak 3001 এর রেঞ্জ ও স্টোরেজ স্পেস

বাজাজ চেতক ৩০০১ ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি একবার চার্জে ১২৭ কিমি পর্যন্ত চলবে। আর এর সিটের নিচে ৩৫ লিটারের বিশাল স্টোরেজ স্পেস রয়েছে, যা সংস্থার দাবি অনুযায়ী, এই সেগমেন্টে সর্বোচ্চ।

Bajaj Chetak 3001 এর ব্যাটারি

বাজাজের নতুন এই বৈদ্যুতিক স্কুটারে ৩.০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ফ্লোরবোর্ড-মাউন্টেড ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে আছে ৭৫০ ওয়াটের চার্জার। ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় চার ঘণ্টা।

Bajaj Chetak 3001 এর ফিচার

আগের মডেলের মতো বাজাজ চেতক ৩০০১ স্কুটারে পাওয়া যাবে কল ও মিউজিক কন্ট্রোল, হিল হোল্ড, গাইড-মি-হোম ল্যাম্প, রিভার্স লাইটের সুবিধা। সাথে আছে স্মার্টফোন কানেক্টিভিটি, যার মাধ্যমে রাইড ডেটা বিশ্লেষণ করা যাবে।

আরও পড়ুন

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত