জয়েন করুন

বাইক চালিয়ে মজা পাবেন, বাজাজ নতুন ফিচার্সের সাথে আনছে জনপ্রিয় পালসার

avatar
Written By : Ankita Mondal
Updated Now: March 28, 2025 4:33 PM

Bajaj Auto নিঃশব্দে Pulsar NS160 আপডেট করেছে। এই জনপ্রিয় মেকেড বাইকের নতুন সংস্করণে ABS মোড যোগ করেছে সংস্থা। আপডেট ভার্সন ডিলারশিপে আসতে শুরু করেছে বলে জানা গিয়েছে, যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি। উল্লেখ্য, বর্তমানে বাইকটি ১.২৫ লক্ষ টাকায় বিক্রি করছে বাজাজ। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, সংস্থা কোনও মডেলে নতুন ফিচার যোগ করলেও, দাম একই রেখেছে। Pulsar NS160 এর ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ABS মোডের সাথে আসছে Pulsar NS160

এবিএস মোড বৈশিষ্ট্যটি Pulsar RS200-এর জন্যও যুক্ত করা হয়েছিল , যা জানুয়ারিতে নতুন আঙ্গিকে বাজারে এসেছে। NS160 মডেলে এখন বাম-হাতের সুইচগিয়ারে একটি ডেডিকেটেড বোতাম রয়েছে, যা রাইডারদের বিভিন্ন এবিএস মোড – রেন, রোড এবং অফ-রোড – এর মধ্যে টগল করার অনুমতি দেয়। তাছাড়া, আসন্ন OBD-2B নির্গমন নিয়ম অনুসারে ইঞ্জিনটি আপডেট হতে পারে, তবে পারফরম্যান্স কোনও পরিবর্তন দেখা যাবে না।

প্রসঙ্গত, বাজাজ গত বছরের ফেব্রুয়ারি মাসে সেমি ডিজিটাল কনসোলটি সরিয়ে দিয়ে মোটরসাইকেলটি নেগেটিভ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এতে স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে যা গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। পাশাপাশি কল এবং এসএমএস নোটিফিকেশনের অ্যাক্সেস দেয়। এছাড়া, ফুল এলইডি লাইটিং সিস্টেম, ১২ লিটার জ্বালানি ট্যাঙ্ক, এবং ডুয়াল চ্যানেল এবিএস অপশন রয়েছে।

যান্ত্রিক দিক থেকে, Bajaj Pulsar NS160 অপরিবর্তিত। এতে ১৬০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৯০০০ আরপিএম গতিতে ১৭ হর্সপাওয়ার ক্ষমতা ও ৭,২৫০ আরপিএম স্পিডে ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকটি একটি পেরিমিটার ফ্রেম দ্বারা আবদ্ধ। আপসাইড ডাউন বা USD ফর্ক ও প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক সহ ১৭-ইঞ্চি চাকার উপর চলে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন