জয়েন করুন

নতুন Pulsar RS200 নাকি Yamaha R15, ফিচার্স, পাওয়ার ও দামের নিরিখে সেরা কে

Updated Now: January 11, 2025 11:53 AM

সদ্য লঞ্চ হয়েছে Bajaj Pulsar RS200-এর নতুন ভার্সন। এটি স্পোর্টস কমিউটার বাইক বলতে পারেন। আকর্ষণীয় লুক ও দুরন্ত ফিচার্স-ইঞ্জিন নিয়ে এটি বাজারে হাজির করেছে বাজাজ। এই মোটরসাইকেল যাকে টক্কর দিতে পারে সেটি জনপ্রিয় টু হুইলার Yamaha R15। তরুণদের প্রিয় বাইক-কে কি আদৌ পিছনে ফেলবে RS200? চলুন দুই বাইকের ফিচার্স ও পারফরম্যান্সের তুলনা দেখে নেওয়া যাক।

Bajaj Pulsar RS200 বনাম Yamaha R15

ইঞ্জিন : পালসার আরএস200-তে রয়েছে 199.5 সিসি সিঙ্গেল স্পার্ক, 4 ভালভ লিকুইড-কুলড ইঞ্জিন, যা 9750 আরপিএম-এ 24.1 হর্সপাওয়ার এবং 8000 আরপিএম-এ 18.74 এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

অন্যদিকে, ইয়ামাহা YZF-R15 V4 এ রয়েছে একটি 155 সিসি 4 ভালভ লিকুইড-কুলড ইঞ্জিন, যা 10,000 আরপিএম-এ 18.1 হর্সপাওয়ার শক্তি এবং 14.2 Nm টর্ক উৎপন্ন করে। সঙ্গে মজুত 6 স্পিড গিয়ারবক্সের সাথে একটি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

ফিচার্স : নতুন Pulsar RS200-এ রয়েছে একটি আপগ্রেডেড ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল SMS এলার্ট এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর। এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS এবং একাধিক রাইড মোড – রোড, রেইন এবং অফরোড।

অপরদিকে, Yamaha R15-এ রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ, কল SMS ইমেল এলার্ট, ফোনের ব্যাটারি লেভেল চেক করার সুবিধা, রিয়েল-টাইম জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ অনুস্মারক এবং পার্কিং অবস্থানের জন্য নোটিফিকেশন। এতেও রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং দুটি রাইড মোড – ট্র্যাক এবং স্ট্রিট।

দাম : নতুন Bajaj Pulsar RS200 এর দাম 1,84,115 টাকা (এক্স-শোরুম)। আর Yamaha R15 এর দাম 1,88,600 টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ সবদিক বিচার করলে দুই বাইকের মধ্যে পালসার ভ্যালু-ফর-মানি।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন