জয়েন করুন

Hero Splendor Plus 2025: নতুন রূপে ফিরে এল ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইক

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 10, 2025 9:52 PM

হিরো মোটোকর্প ভারতের বাইকপ্রেমীদের জন্য নিয়ে এসেছে তাদের জনপ্রিয় মডেল স্প্লেন্ডার প্লাসের ২০২৫ ভার্সন (Hero Splendor Plus 2025)। আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনের সংমিশ্রণে এই বাইক এখন আরও উন্নত, পরিবেশবান্ধব ও ফিচার-সমৃদ্ধ হয়ে উঠেছে। বাজেটের মধ্যে যারা নির্ভরযোগ্য বাইক খুঁজছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প।

Hero Splendor Plus 2025 এর দাম ও ভ্যারিয়েন্ট

২০২৫ হিরো স্প্লেন্ডার প্লাস মোট ছয়টি ভ্যারিয়েন্টে এসেছে। এর স্প্লেন্ডার+ ড্রাম ব্রেক-এর এক্স-শোরুম মূল্য ৭৯,০৭৬ টাকা, আর সর্বোচ্চ মডেল XTEC ডিস্ক ব্রেক-এর মূল্য ৮৬,০৫১ টাকা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে i3S প্রযুক্তি ও XTEC 2.0 ভার্সন, যেগুলোর ফিচার আরও আধুনিক ও সুবিধাজনক।

Hero Splendor Plus 2025 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন স্প্লেন্ডার প্লাস BS6 ফেজ II OBD-2B নির্গমন মানদণ্ড অনুযায়ী তৈরি, যা পরিবেশের দিক থেকেও উন্নত। যদিও ইঞ্জিন আগের ৯৭.২ সিসি-ই রাখা হয়েছে, তবে এটি ৭.৯১ বিএইচপি পাওয়ার ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। ৪-স্পিড গিয়ারবক্স থাকায় এর পারফরম্যান্স আগের মতোই মসৃণ ও নির্ভরযোগ্য।

Hero Splendor Plus 2025 এর নতুন ডিজাইন ও ফিচার

এই বাইকের ডিজাইনে হালকা পরিবর্তন আনা হয়েছে। নতুন বডি প্যানেল, আকর্ষণীয় গ্রাফিক্স, রিয়ার গ্র্যাব রেল ও লাগেজ র‌্যাক, ব্যবহারকারীর জন্য সুবিধাজনক করে তুলেছে বাইকটিকে। ফিচারেও এসেছে বড় পরিবর্তন—এবার এতে রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইটস (DRL) এবং ব্লুটুথ কানেক্টিভিটি, যা মোবাইলের মাধ্যমে বাইকের তথ্য সরবরাহ করে।

ভবিষ্যতের পরিকল্পনা: ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার

হিরো মোটোকর্প ২০২৭ সালের মধ্যে ইলেকট্রিক স্প্লেন্ডার লঞ্চের পরিকল্পনা করছে। এটি ভারতের প্রথম ব্যাপক ব্যবহারের উপযোগী ইলেকট্রিক বাইক হবে, যার বার্ষিক বিক্রির লক্ষ্য রাখা হয়েছে ২ লাখ ইউনিট।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন