জয়েন করুন

Hero Xpulse 210-এর বুকিং অবশেষে চালু হল, এই বাইক থাকলে স্পেশাল 3000 টাকা ছাড় পাবেন

Updated Now: March 20, 2025 2:10 PM

জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে লঞ্চের পর, Hero অবশেষে নতুন Xpulse 210 মোটরসাইকেলের বুকিং নেওয়া শুরু করেছে। সাধারণ ক্রেতাদের এই বাইক বুক করতে ১০,০০০ টাকা দিতে হবে। তবে যাঁরা আগে থেকেই Xpulse 200 চালাচ্ছেন, তাঁদের ৭,০০০ টাকা দিলেই বুকিং হয়ে যাবে। পরবর্তীতে টাকা রিফান্ড পাওয়া পাবে। এই অফ-রোড ফ্রেন্ডলি বাইকের বেস মডেলের দাম ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর টপ মডেল কিনতে ১.৮৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

Hero Xpulse 210: ডিজাইন

হিরো এক্সপালস ২১০ একেবারে ব্র্যান্ড-নিউ এবং আগের এক্সপালস ২১০-এর সাথে কোনও মিল নেই।বড় ইঞ্জিন, নতুন ডিজাইন, ও বেশি ফিচার্স রয়েছে নয়া মডেলটিতে। হেডল্যাম্প, ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাঙ্ক, রেডিয়েটর কাউল এবং টেল সেকশন সহ বডি প্যানেলগুলি নতুনভাবে ডিজাইন করা হয়েছে। টেললাইটের নকশা বদলেছে। চওড়া ফুয়েল ট্যাঙ্ক কভার ও লম্বা উইন্ডস্ক্রিনের সৌজন্যে খাঁটি ডুয়াল স্পোর্ট বাইকের মতো দেখতে লাগছে নতুন হিরো এক্সপালস ২১০ মডেলটিকে।

Hero Xpulse 210: ইঞ্জিন ও ফিচার্স

এক্সপালস ২১০ এর ২১০ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন কারিশ্মা এক্সএমআর মডেলটির পাওয়ারট্রেনের উপর ভিত্তি করে তৈরি। এটি ২৪.২ হর্সপাওয়ার এবং ২০.৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে ছয় গতির গিয়ারবক্স রয়েছে। মসৃণ রাইডের জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ উপস্থিত। টপ মডেলে সম্পূর্ণ এলইডি লাইটিং সহ বাইকে একটি ৪.২ ইঞ্চি টিএফটি কনসোল রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে।

এছাড়া, ডুয়াল-চ্যানেল এবিএস, লম্বা উইন্ডস্ক্রিন, নাকল গার্ড এবং একটি রিয়ার লাগেজ র‍্যাক রয়েছে। বেস ট্রিমটিতে একটি এলসিডি কনসোল, ছোট ফ্লাইস্ক্রিন এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস বর্তমান। উভয় ভেরিয়েন্টেই টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চির।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন