জয়েন করুন

দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 22, 2025 9:05 AM

Hero MotoCorp ভারতে আজ Xtreme 125R বাইকের আপডেটেড মডেল লঞ্চ করেছে। এর সাথে তারা বাজারে এনেছে Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্ট। নতুন এই মডেলের দাম রাখা হয়েছে ১ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এটি TVS Raider 125, Honda CB 125 Hornet এবং Bajaj Pulsar N125-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্ট রাইডারকে আরও আরাম দেবে বলে মনে করা হচ্ছে।

Hero Xtreme 125R-এর দামের তুলনা

হিরো এক্সট্রিম সিঙ্গল-সিট ভারিয়েন্টের দাম টপ-স্পেস স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের চেয়ে ২,০০০ টাকা কম রাখা হয়েছে। দামের নিরিখে এটি স্প্লিট-সিট IBS ভারিয়েন্ট ও স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের মধ্যে অবস্থান করবে। ভারতে বাইকটির স্প্লিট-সিট IBS ভারিয়েন্টের দাম পড়বে ৯৮,৪২৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আর ABS ভারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.০২ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টের ফিচার

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টে শুধু সিটের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। এছাড়া বাইটির সব কিছু অন্য মডেলের মতো রাখা হয়েছে। তবে সিঙ্গল-সিটের কারণে বাইকের স্পোর্টি লুক কিছুটা কমে গেছে। যদিও শহরে ব্যবহার এবং আরামের জন্য এটা যথেষ্ট সুবিধাজনক হতে পারে।

Hero Xtreme 125R এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Hero Xtreme 125R বাইকে আছে ১২৪.৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা নতুন Hero Glamour X 125 মডেলেও দেওয়া হয়েছে। এই এয়ার-কুলড ইঞ্জিন ৮,২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৫ এনএম টর্ক জেনারেট করে। এর সাথে পাঁচ-গিয়ার গিয়ারবক্স যুক্ত আছে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন রেট্রো লুক সহ লঞ্চ হল CFMoto 150 Aura স্কুটার, পাবেন TFT ডিসপ্লে