জয়েন করুন

রূপে-গুণে দুর্ধর্ষ, 1000 সিসির বাইক লঞ্চ করে বাজারে ঝড় তুলল Honda

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 25, 2025 5:16 PM

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতে CB1000 Hornet SP লঞ্চের ঘোষণা করেছে। এটি একটি ফ্ল্যাগশিপ নেকেড বাইক। যার দাম ১২.৩৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। CB750 এর সাথে এই মোটরসাইকেলটি দেশে হোন্ডার নতুন প্রিমিয়াম মডেল। জানিয়ে রাখি, এটি বিশ্বজুড়ে জাপানি সংস্থাটির অন্যতম প্রশংসিত মডেল ও প্রিমিয়াম হার্ডওয়্যার এবং বেশি পাওয়ার-সহ CB1000 এর উন্নত সংস্করণ। বুকিং ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে৷ জুন থেকে ডেলিভারি শুরু হবে।

Honda CB1000 Hornet SP: ইঞ্জিন ও ফিচার্স

হাই-পারফরম্যান্সের জন্য, হোন্ডা সিবি১০০০ হর্নেট এসপি ১০০০ সিসি ইঞ্জিনের সাথে এসেছে। এই ইনলাইন, চার সিলিন্ডার যুক্ত ইঞ্জিন থেকে ১১,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯,০০০ আরপিএম স্পিডে ১০৭ নিউট্রন মিটার টর্ক উৎপন্ন হয়। ছয়-গতির গিয়ারবক্সের সাথে বি ডিরেকশনাল কুইকশিফটার উপলব্ধ। আর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ২৩০ কিলোমিটার।

সিবি১০০০ হর্নেট এসপি পাঁচটি রাইডিং মোড অফার করে – স্পোর্ট, স্ট্যান্ডার্ড রেইন, ও দুটি কাস্টমাইজেবল ইউজার মোড। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, ডুয়াল-চ্যানেল এবিএস, এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উল্লেখযোগ্য। বাইকটি শুধুমাত্র একটি রঙের বিকল্পে পাওয়া যাবে।

বাইকটি সাসপেনশনের জন্য ৪১ মিমি শোয়া ইউএসডি ফর্ক এবং ওহলিনস মনোশক ড্যাম্পার ব্যবহার করে। সামনের ট্র্যাভেল ১১৮ মিমি এবং পিছনের ১৩৯ মিমি। ব্রেক সেটআপের কথা বলতে গেলে, সামনের চাকায় রেডিয়াল মাউন্টেড ফোর-পিস্টন নিসিন ক্যালিপার-সহ ৩১০ মিমি ডিস্ক রয়েছে। অন্যদিকে, পিছনে একটি ২৪০ মিমি ডিস্ক এবং সিঙ্গেল নিসিন পিস্টন ক্যালিপার বর্তমান। মোটরসাইকেলটির ওজন ২১২ কেজি এবং সিটের উচ্চতা ৮০৯ মিমি।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন