জয়েন করুন

নতুন কালার সহ আরও বেশি শক্তি, Honda CB350RS ও Hness CB350 2025 মডেল বাজারে লঞ্চ হল

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 6, 2025 7:49 AM

হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া (Honda Motorcycles and Scooters India) সম্প্রতি CB350RS বাইকের ২০২৫ মডেল লঞ্চ করর। এর পাশাপাশি, Honda Hness CB350 এর ২০২৫ মডেলের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। নয়া মডেলে বিভিন্ন রঙের অপশন ছাড়াও পাওয়ারট্রেনে পরিবর্তন দেখা যাবে। আসুন হোন্ডার উভয় বাইকের ফিচার, ইঞ্জিন এবং দাম জেনে নেওয়া যাক।

নতুন কালার অপশন সহ এসেছে Honda CB350RS ও Hness CB350 2025 মডেল

নতুন হোন্ডা CB350RS বাইকটি DLX এবং DLX প্রো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এরমধ্যে DLX ভ্যারিয়েন্টে ২টি নতুন পেন্ট স্কিম দেখা যাবে, যার মধ্যে আছে পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডীপ গ্রাউন্ড গ্রে। অন্যদিকে DLX প্রো ভ্যারিয়েন্ট নতুন ম্যাট এক্সিস গ্রে মেটালিক এবং রেভেল রেড মেটালিক কালার অপশনে এসেছে। আগের শেড পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডীপ গ্রাউন্ড গ্রে কালারেও এটি পাওয়া যাবে।

Honda CB350RS 2025 এর ইঞ্জিন ও দাম

নতুন পেন্ট স্কিমের পাশাপাশি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেলে টুইকড ডেকাল দেখা যাবে। এতে ৩৪৮.৩৬ সিসি, এয়ার-কুলড মোটর দেওয়া হয়েছে, যা ২১.৭৮ বিএইচপি পাওয়ার এবং ৩০ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। নতুন CB350RS এখন DLX ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,১৫,৫০০ টাকা এবং DLX প্রো ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,১৮,৮৫০ টাকা।

Honda Hness CB350 2025 এর দাম

অন্যান্য দিকে, নতুন হোন্ডা Hness CB350 এর 2025 মডেল মোট ৩টি ভ্যারিয়েন্টে উপলব্ধ – DLX, DLX Pro এবং DLX Pro Chrome। এর এক্স-শোরুম দাম ২.১০ লাখ থেকে ২.১৫ লাখ টাকার মধ্যে। ইঞ্জিন হিসাবে বাইকে ৩৪৮.৩৬ সিসি, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে যা ২০.৭৮ বিএইচপি পাওয়ার এবং ৩০ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন