জয়েন করুন

ভারতীয়দের জন্য অনবদ্য মোটরসাইকেল আনল Honda, ছুটবে 200 কিমি গতিতে!

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 24, 2025 3:29 PM

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতে একটি পাওয়ারফুল মোটরসাইকেল লঞ্চ করেছে যার নাম CB750 Hornet। এই স্ট্রিট-নেকেড বাইকটির সাথে CB1000 Hornet SP মডেলটিও দেশের বাজারে এনেছে জাপানি সংস্থাটি। CB750 এর দাম ৮.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। ব্র্যান্ডটির বিগউইং ও টপলাইন উভয় আউটলেট থেকে বিক্রি হবে। হোন্ডা জানিয়েছে যে অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে এবং ডেলিভারি ২০২৫ সালের জুন থেকে শুরু হবে।

Honda CB750 Hornet: ইঞ্জিন ও ফিচার্স

হাই-পারফরম্যান্সের জন্য, হোন্ডা সিবি৭৫০ হর্নেট ৭৫০ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত। ২৭০ ডিগ্রির এই প্যারালাল-টুইন ইঞ্জিন ৯,৫০০আরপিএমে সর্বাধিক ৯০.৬ হর্সপাওয়ার শক্তি এবং ৭,২৫০ আরপিএমে সর্বোচ্চ ৭৫ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলটির ইঞ্জিন একটি ছয়-গতির গিয়ারবক্স ও স্লিপার ক্লাচের সাথে যুক্ত। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২০৫ কিলোমিটার।

হোন্ডা সিবি৭৫০ হর্নেট ৭৫০ চারটি রাইডিং মোড অফার করে — রেইন, স্ট্যান্ডার্ড, স্পোর্ট এবং কাস্টম ইউজার মোড। এর সাথেই থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (যাকে হোন্ডা সিলেক্টেবল টর্ক সিস্টেম বলা হয়)। এতে তিনটি ভিন্ন স্তর রয়েছে। ৫ ইঞ্চি ফুল-কালার টিএফটি স্ক্রিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করা যাবে। সাথে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধাও বর্তমান।

CB750 Hornet ম্যাট পার্ল গ্লেয়ার হোয়াইট এবং ম্যাট ব্যালিস্টিক ব্ল্যাক মেটালিক রঙের বিকল্পে ভারতে উপলব্ধ হবে। অতিরিক্ত সুরক্ষার জন্য, হোন্ডা তাদের এই নতুন মোটরসাইকেলে ডুয়াল-চ্যানেল এবিএস ব্যবহার করেছে। বাইকটির ওজন ১৯২ কেজি ও এর সিটের উচ্চতা ৭৯৫ মিমি।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের অংশে ৪১ মিমি শোয়া সেপারেট ফাংশন বিগ পিস্টন আপসাইড ডাউন ফর্ক এবং পাঁচ-ধাপে অ্যাডজাস্টেবল প্রিলোড সহ একটি রিয়ার শক অ্যাবজর্ভার বর্তমান। ব্রেকিং এর জন্য, মোটরসাইকেলে ডুয়াল ২৯৬ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ফোর-পিস্টন রেডিয়াল নিসিন ক্যালিপার-সহ ২৪০ মিমি ডিস্ক রয়েছে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন