জয়েন করুন

সমস্ত গাড়ি এবার মেড-ইন-ইন্ডিয়া! দেশেই ইলেকট্রিক বাইক উৎপাদন করবে Honda

Updated Now: January 28, 2025 7:49 PM

দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক টু হুইলারের সংখ্যা ও ব্যবহার। তবে পেট্রল চালিত বাইকের স্তরে এই উৎপাদন নিয়ে যেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। দেশের বিপুল জনগণের চাহিদা মেটাতে প্রস্তুতি চালু করে দিয়েছে জাপানি কোম্পানি হোন্ডা। এদিন, কোম্পানির তরফে ভারতে ইলেকট্রিক বাইকের জন্য নতুন কারখানা গড়ার কথা নিশ্চিত করা হয়েছে। হোন্ডা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এই কারখানায় সম্পূর্ণ পরিচালনা শুরু হবে। এখানে ই-বাইক তৈরি করে রপ্তানি হবে বিভিন্ন মার্কেটে।

এই কারখানায় তৈরি করা হবে শুধু ইলেকট্রিক টু হুইলার। বর্তমানে, বিশ্বের মধ্যে সবথেকে বড় বাইক এবং স্কুটারের বাজার ভারত। এই মুহূর্তে যার সিংহভাগ পেট্রল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি চালিত মোটরসাইকেল দখল করে রাখলেও, ধীরে ধীরে ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়তে থাকবে বলে মনে করছে হোন্ডা। ভবিষ্যৎ চাহিদা মেটানোর উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে জাপানি কোম্পানি।

ইলেকট্রিক বাইকের জন্য দেশে আরও চার্জিং স্টেশন তৈরি করবে হোন্ডা। বর্তমানে, কোম্পানির যে ৬০০০ ডিলারশিপ রয়েছে তাকে সম্প্রসারণ করা হতে পারে, এমনটা জানা গিয়েছে। ২০৩০ সালের মধ্যে গ্লোবাল মার্কেটে ৩০টি ইভি টু-হুইলার আনার লক্ষ্যমাত্রা নিয়েছে হোন্ডা। আগামীদিনে আরও ফিক্সড ব্যাটারি চালিত দুই চাকার গাড়ি লঞ্চের পরিকল্পনা কোম্পানির। প্রসঙ্গত, চলতি মাসে Activa e এবং QC1 ইলেকট্রিক স্কুটার প্রকাশ করেছে হোন্ডা।

দেশের গ্রাহকের চাহিদা ও তাদের সামর্থ্যর কথা মাথায় রেখে একাধিক ইলেকট্রিক স্কুটার ও বাইক আনার পরিকল্পনা করছে কোম্পানি। যা একদিকে নিত্য যাতায়াতের জন্য ভালো রেঞ্জ এবং নির্ভরযোগ্যতা প্রদান করবে (কোম্পানির অন্যান্য স্কুটার ও বাইকের মতো) অন্যদিকে, দাম থাকবে সাধ্যের মধ্যে।

আরও পড়ুন

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত