জয়েন করুন

পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে 200 সিসির দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করল Honda

avatar
Written By : Suman Patra
Updated Now: February 14, 2025 1:55 AM

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া নতুন Honda NX200 ভারতে লঞ্চের ঘোষণা করল। এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের দাম ১,৬৮,৪৯৯ টাকা (এক্স-শোরুম) রেখেছি জাপানি কোম্পানিটি। তবে নাম নতুন হলেও বাইকটি কিন্তু ব্র্যান্ড নিউ নয়। পুরনো CB200X মডেলটির নাম বদলে NX200 হিসাবে প্রকাশ করেছে তারা। সামগ্রিক ডিজাইন একরকম থাকলেও কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। পাশাপাশি NX200 বাইকটি OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন দিয়ে আপডেট করা হয়েছে।

Honda NX200 ফিচার্স

ফিচার্সের কথা বললে, Honda NX200 এখন ব্লুটুথ কানেক্টিভিটি এবং হোন্ডা রোডসিঙ্ক অ্যাপ সাপোর্ট সহ একটি ৪.২ ইঞ্চির ফুল-ডিজিটাল টিএফটি ডিসপ্লে পেয়েছে। এই নতুন ডিজিটাল ডিসপ্লের সাহায্যে, যাত্রীরা নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন। কল নোটিফিকেশন এবং এসএমএস এলার্টও পাবেন। এছাড়াও, চলার পথে ডিভাইস চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

Honda NX200 ইঞ্জিন স্পেসিফিকেশন

পারফরম্যান্সের কথা বললে, হোন্ডা এনএক্স২০০ একটি আপডেটেড ওবিডি২বি সম্মত ১৮৪.৮ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, ইঞ্জিন দ্বারা পরিচালিত,, যা ৮,৫০০ আরপিম গতিতে ১৬.৭৬ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ১৫.৭ এনএম পিক টর্ক উৎপন্ন করে। ফাইভ স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ এতে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস।

এনএক্স ২০০ মডেলটি হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল বা এইচএসটিসি (HSTC) প্রযুক্তি সহযোগে এসেছে, যা বিভিন্ন রাস্তার পৃষ্ঠ এবং পরিস্থিতিতে পিছনের চাকায় সর্বোত্তম ট্র্যাকশন নিশ্চিত করে। এলইডি হেডল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর এবং এক্স আকৃতির টেললাইট থাকছে বাইকে। এটি তিনটি রঙে পাওয়া যাবে – অ্যাথলেটিক ব্লু মেটালিক, রেডিয়েন্ট রেড মেটালিক এবং পার্ল ইগনিস ব্ল্যাক। ভারতে হোন্ডার রেড উইং এবং বিগউইং ডিলারশিপে পাওয়া যাবে বাইকটি।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন