জয়েন করুন

তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এল Honda Shine 100 DX বাইক, নতুন ফিচার সহ আছে নজরকাড়া কালার অপশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 23, 2025 7:30 PM

Honda Shine 100 DX আপডেটেড ভার্সন আজ লঞ্চ হল। বাইকটি আগের Shine 100 মডেলটির ওপর ভিত্তি করে তৈরি হলেও, এতে প্রিমিয়াম টাচ পাওয়া যাবে। নয়া মডেলের লুক, ফিচার এবং কালার অপশনে পরিবর্তন স্পষ্ট। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই যে Honda Shine 100 DX বাইকটিকে আনা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এর বুকিং শুরু হবে আগামী ১ আগস্ট থেকে, এবং ক্রেতারা ধাপে ধাপে ডেলিভারি পাবেন।

Honda Shine 100 DX এর ডিজাইন

হোন্ডা সাইন ১০০ ডিএক্স মডেলে বড় ফুয়েল ট্যাংক, আকর্ষণীয় গ্রাফিক্স আর নতুন LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যাবে। এর সামনে হেডলাইট কাওলে ক্রোমের টাচ এবং এক্সহস্ট পাইপেও ক্রোম হিট শিল্ড দেওয়া হয়েছে। এগুলিই শাইন ১০০ বাইকের থেকে একে পৃথক করবে।

কালার অপশন

নতুন Shine 100 DX চারটি নতুন রঙে পাওয়া যাবে – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল এবং জেনি গ্রে মেটালিক। কালার অপশনগুলি তরুণ বাইকারদের নজর কাড়বে।

ফিচারের

নতুন বাইকটির ফ্রেম তৈরি হয়েছে স্টিল দিয়ে। এর সামনের দিকটা টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার উপস্থিত। আর এতে ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে টিউবলেস টায়ার আছে।

ইঞ্জিন

Honda Shine 100 DX বাইকে পাওয়া যাবে ৯৮.৯৮ সিসির এয়ার-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ৭.২৮ বিএইচপি পাওয়ার এবং ৮.০৪ এনএম টর্ক জেনারেট হবে। এর সঙ্গে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন