জয়েন করুন

৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, Kawasaki Ninja 300 বাইক কেনার সেরা সময়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 9, 2025 11:08 AM

জুন মাসে বাইক ক্রেতাদের জন্য দুর্দান্ত অফারের ঘোষণা করল Kawasaki। সংস্থার একাধিক জনপ্রিয় মডেলে আকর্ষণীয় ছাড় দেওয়া হয়েছে, আর সেই তালিকায় Kawasaki Ninja 300 মডেলটিও। অফারে ২০২৪ মডেলের এই স্পোর্টস বাইকে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।

আবার যারা Kawasaki Ninja 300 এর গ্রে কালার ভ্যারিয়েন্ট বেছে নেবেন, তাদের জন্য আলাদা করে আরও ১৫,০০০ টাকার ডিসকাউন্ট থাকছে। তবে মনে রাখবেন যে, এই অফার পাওয়া যাবে স্টক শেষ না হওয়া পর্যন্ত অথবা এই মাসের শেষ পর্যন্ত। এছাড়া অফার সম্পর্কে খুঁটিনাটি জানতে অবশ্যই নিজের কাছাকাছি ডিলারশিপে যোগাযোগ করা ভালো। কারণ শহরভেদে ডিসকাউন্টের পরিমাণে পার্থক্য থাকতে পারে।

Kawasaki Ninja 300 এর ইঞ্জিন

এই বাইকে রয়েছে ২৯৬ সিসির প্যারালাল-টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন, যা ৩৮.৮৮ বিএইচপি পাওয়ার ও ২৬.১ এনএম টর্ক জেনারেট করে।

Kawasaki Ninja 300 এর ফিচার

নিনজা ৩০০ বাইকে থাকছে অ্যানালগ-ডিজিটাল মিটার কনসোল, হিট ম্যানেজমেন্ট টেকনোলজি, স্পোর্টি স্টাইলের অ্যালুমিনিয়াম ফুটপেগ, রেইজড হ্যান্ডেলবার, ডিজিটাল ফুয়েল গজ, হ্যালোজেন হেডলাইট, এলইডি টেললাইট, এমনকি লো-ফুয়েল ইন্ডিকেটরও।

দাম কত?

বর্তমানে Kawasaki Ninja 300 বাইকটির এক্স-শোরুম দাম ৩.৪৩ লক্ষ টাকা। তবে অফারের কারণে এটি অনেকটাই সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন