জয়েন করুন

১০ বছরের ওয়ারেন্টি, KTM 390 Duke বাইকের সাথে বিনামূল্যে সুবিধা, খুশি ক্রেতারা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 11:53 PM

ভারতে নতুন KTM বাইক ক্রেতাদের জন্য বড় সুখবর। KTM India ঘোষণা করেছে, তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক 390 Duke-এর সঙ্গে এবার থেকে পাওয়া যাবে ১০ বছরের ওয়ারেন্টি। আর এই ওয়ারেন্টি নিতে কোনও অতিরিক্ত খরচ করতে হবে না, তবে মনে রাখতে হবে যে এটি একেবারেই হস্তান্তরযোগ্য। অর্থাৎ বাইক বিক্রি করলেও ওয়ারেন্টি থেকে বঞ্চিত হবেন না নতুন মালিক। আর এই অফার তারাই পাবেন যারা ৩০ জুনের মধ্যে KTM 390 Duke কিনবেন।

KTM 390 Duke এর সাথে ১০ বছরের ওয়ারেন্টি

বাজারে যত বাইক রয়েছে, সেগুলির সাথে ১০ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় না। তাই KTM-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে ব্যতিক্রমী। এতে শুধু ক্রেতারা আশ্বস্ত হবে না, বরং কোম্পানির তরফ থেকেও বাইকের উপর আস্থার বার্তা দেওয়া হচ্ছে।

সম্প্রতি KTM 390 Duke বাইকে যুক্ত হয়েছে নতুন ফিচার – ক্রুজ কন্ট্রোল। এই বাইকে আগে থেকেই ছিল কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, রাইড মোড, কুইকশিফটারসহ একগুচ্ছ ফিচার। এখন আরও কিছু নতুন ফিচার যুক্ত হওয়ায় পারফরম্যান্স ও সফিস্টিকেশন বাড়বে।

ইঞ্জিন

২০২৫ সালের KTM 390 Duke বাইকে রয়েছে ৩৯৯ সিসির লিকুইড কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫.৩ বিএইচপি পাওয়ার এবং ৩৯ এনএম টর্ক জেনারেট করে। এর সাথে ছয়-গতির গিয়ারবক্স যুক্ত আছে।

তাই যারা এই মুহূর্তে শক্তিশালী, টেকসই এবং আধুনিক স্পোর্টস বাইক খুঁজছেন, তাদের জন্য KTM 390 Duke হয়ে উঠতে পারে দারুণ এক বিকল্প।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন