জয়েন করুন

KTM Duke সিরিজের বাইকে দুর্দান্ত অফার, অনলাইনে অর্ডার করলে বাড়তি সুবিধা

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 18, 2025 9:34 AM

স্পোর্টস বাইকের প্রেমীদের জন্য KTM নিয়ে এল দারুন অফার। ব্র্যান্ডটি তাদের 390 Duke, 250 Duke এবং 200 Duke মডেলগুলির সাথে আকর্ষণীয় অ্যামাজন গিফট ভাউচার দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই অফার শুধুমাত্র অনলাইন থেকে অর্ডার করলেই পাওয়া যাবে। যেসব ক্রেতা BikeWale ওয়েবসাইট থেকে KTM 390 Duke, 250 Duke এবং 200 Duke বাইক বুক করবেন তারা এই অফার পাবেন।

কি থাকছে অফারে?

বাইকওয়ালার এই অফারে KTM 390 Duke এবং KTM 200 Duke বাইকের সঙ্গে ৩,০০০ টাকার অ্যামাজন গিফট ভাউচার দেওয়া হচ্ছে। আবার KTM 250 Duke (2024 মডেল)-এর সঙ্গে পাওয়া যাবে ২,০০০ টাকার অ্যামাজন ভাউচার। বাইক ডেলিভারির পর এই ভাউচার ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ফলে বাইক কেনার সঙ্গে সঙ্গে ক্রেতারা উপহারও পেয়ে যাবেন।

কেন বিশেষ KTM Duke সিরিজ?

KTM Duke সিরিজ বরাবরই স্পোর্টি লুক, দুর্দান্ত পারফরম্যান্স এবং আধুনিক ফিচারের জন্য যুবসমাজের মন জয় করে নিয়েছে। 390 Duke এবং 250 Duke এর এখন নতুন জেনারেশন মডেল বাজারে এসেছে, যা তৈরি হয়েছে LC4c ইঞ্জিন প্ল্যাটফর্মে। এই মডেলগুলিতে নতুন চেসিস ও আক্রমণাত্মক ডিজাইন ছাড়াও আছে ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোড, এবং ফুল TFT ডিসপ্লে।

আর KTM 200 Duke-এর 2025 আপডেটেড ভার্সনে পাওয়া যাবে ৫-ইঞ্চি TFT স্ক্রিন। এর অন্যান্য ফিচার রাইডিং অভিজ্ঞতাকে করে তোলে রোমাঞ্চকর।

অনলাইন বাইক অর্ডার করলে বাড়তি সুবিধা

KTM বর্তমানে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ক্রেতাদের আকর্ষণ করতে চাইছে। এই কারণে BikeWale-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ফোন থেকে বাইক বুক করলে অ্যামাজন ভাউচার দেওয়া হচ্ছে।

তবে মনে রাখবেন যে, এই অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ এবং কেবল স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে। তাই যারা নতুন KTM Duke বাইক কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটা ভালো সুযোগ।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন