জয়েন করুন

মূল্যবৃদ্ধির বাজারে বিশাল স্বস্তি, গাড়ির দাম 70 হাজার টাকা কমিয়ে চমকে দিল Mahindra

Updated Now: March 21, 2025 6:24 PM

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি, টাটা মোটরস, ও হুন্ডাই। সেই জায়গায় দাঁড়িয়ে গাড়ির দাম কমিয়ে চমকে দিল মাহিন্দ্রা। একধাক্কায় প্রচুর সস্তা হল Mahindra XUV700। কোম্পানির এই ঝাঁ চকচকে SUV এর দাম কমে গেল ৭৫ হাজার টাকা। বাজারের এই গাড়ির ৬টি ভ্যারিয়েন্ট রয়েছে। মূলত পারিবারিক গাড়ি হিসেবে খ্যাত XUV700।

সাত আসনের এই এসইউভি-র পেট্রল ও ডিজেল উভয় মডেলের দামই কমিয়েছে কোম্পানিটি। XUV700 এর AX7 এবং AX7 L ভ্যারিয়েন্টের দাম কমেছে ৭৫ হাজার টাকা পর্যন্ত। যেখানে পেট্রল অটোমেটিক ও ডিজেল অটোমেটিক মডেলের দাম কমেছে ৪৫ হাজার টাকা। এবং AX7 S মডেলটি ৭৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়েছে।

Mahindra XUV700 গাড়ির ইঞ্জিন ও ফিচার্স

Mahindra XUV700-এর দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্ট রয়েছে – ২ লিটার mStallion টার্বো পেট্রল (TGDi) এবং ২.২ লিটার mHawk টার্বো ডিজেল ইঞ্জিন। টার্বো পেট্রল ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, MX ভ্যারিয়েন্টে টার্বো ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ ১৫২ হর্সপাওয়ার এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

মাহিন্দ্রার এই গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং কারপ্লে সহ ২৬.০৩ সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম, সোনির ১২ স্পিকার সেটআপ, রিভার্স ক্যামেরা, পার্ক অ্যাসিস্ট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সেটআপ, এবং অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো প্রচুর হাই-টেক ফিচার্স রয়েছে।

Mahindra XUV700 গাড়ির দাম

মাহিন্দ্রার ওয়েবসাইট অনুযায়ী, XUV700 এর AX7 ভ্যারিয়েন্টের দাম ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর AX7 L ডিজেল অটোমেটিক মডেলের দাম ২৪.৯৯ লক্ষ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি গাড়িটির Ebony সংস্করণ লঞ্চ হয়েছে যার দাম ১৯.৬৪ লক্ষ টাকা।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন