জয়েন করুন

ওলা ইলেকট্রিক বিপাকে! একশোর বেশি শোরুমে অভিযান, বাজেয়াপ্ত ইলেকট্রিক স্কুটার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 23, 2025 11:27 AM

দেশে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর মতো সংস্থাগুলি বাজারে জাঁকিয়ে বসেছে। তবে এবার বড় ধাক্কা খেতে হল ভাভিশ আগারওয়ালের নেতৃত্বাধীন এই সংস্থাটিকে। মহারাষ্ট্র সরকারের পরিবহন বিভাগ সম্প্রতি অবৈধভাবে পরিচালিত ১০০-রও বেশি ওলা ইলেকট্রিক শোরুমে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

CNBCtv18-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ওলা ইলেকট্রিকের ১৩১টি শোরুমের মধ্যে ১০৭টি শোরুমের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর মধ্যে ১০৪টি শোরুমকে নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে ৪৩টি শোরুম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই অভিযানে ২১৪টি বৈদ্যুতিক স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানের আসল কারণ ছিল “ট্রেড সার্টিফিকেট”-এর অভাব। ভারতে যে কোনো গাড়ি বিক্রি বা টেস্ট ড্রাইভের উদ্দেশ্যে রাখতে হলে এই সার্টিফিকেট বাধ্যতামূলক। এটি ছাড়া গাড়ি বিক্রি করা আইনত অপরাধ।

অভিযানের পরপরই মহারাষ্ট্রের যুগ্ম পরিবহন কমিশনার সমস্ত RTO দপ্তরকে নির্দেশ দিয়েছেন, অবৈধ শোরুমগুলোর লগইন আইডি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার। এরফলে ওলা ইলেকট্রিক যে বড়সড় ধাক্কা খেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন