জয়েন করুন

মাস শেষে চমক, 31 জানুয়ারি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার আনছে Ola

Updated Now: January 30, 2025 11:01 AM

ওলা ইলেকট্রিকের সিইও ভাবিস আগরওয়াল ঘোষণা করেছেন, ৩১ জানুয়ারি লঞ্চ করা হবে নতুন Ola Gen 3 ইলেকট্রিক স্কুটার। অর্থাৎ তৃতীয় প্রজন্মের প্রযুক্তির উপর নির্ভর করে আসবে এই টু হুইলার। কোম্পানির, এই স্কুটারে যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিক ভাবে স্কুটারের পারফরম্যান্স বৃদ্ধি করতে সাহায্য করবে।

জানা গিয়েছে, ওলা ইলেকট্রিকের নতুন Gen 3 প্ল্যাটফর্মে একটি উদ্ভাবনী চুম্বকবিহীন মোটর, ইন্টিগ্রেটেড সিঙ্গেল বোর্ড ইলেকট্রনিক্স ব্যবহার হতে চলেছে। এবং, ব্যাটারিকে চেসিসের মধ্যে একটি কাঠামোগত উপাদান হিসেবে ব্যবহার করা হবে। এই নতুন ডিজাইনটি পরের বছর কাঁচামালের খরচ ২০ শতাংশ কমাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে সামগ্রিক কর্মক্ষমতা ২৬ শতাংশ বৃদ্ধি করবে।

Ola Gen 3 প্ল্যাটফর্মের কেন্দ্রস্থলে “Inside the Box” আর্কিটেকচার রাখা হয়েছে। এই কনসেপ্ট-এ মোটর, ব্যাটারি এবং ইলেকট্রনিক্সকে একটি সমন্বিত ইউনিটে সংহত করেছে ওলা। কোম্পানির আরও দাবি, Gen 3 প্ল্যাটফর্মে স্কুটারের দৃঢ়তা এবং নিরাপত্তা উন্নত করা হয়েছে।

ওলা দাবি করেছে, এই কনসেপ্ট কোম্পানিকে বিভিন্ন ধরণের ইলেকট্রিক স্কুটার তৈরি করতে সাহায্য করবে। যার মধ্যে থাকবে দৈনিক যাতায়াতের জন্য কমপ্যাক্ট মডেল থেকে উচ্চ-পারফরম্যান্স ভ্যারিয়েন্ট। Ola Gen 3 প্ল্যাটফর্ম একটি অত্যাধুনিক ব্যাটারি সিস্টেমও থাকবে, যা দেশীয়ভাবে তৈরি ৪৬৮০ ব্যাটারি সেল ব্যবহার করবে। এই উন্নত ব্যাটারি সেলগুলি আগের তুলনায় শক্তির ঘনত্বে ১০ শতাংশ বৃদ্ধি করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন