জয়েন করুন

লঞ্চের ১০ দিনের মধ্যেই ওলার ইলেকট্রিকের নতুন স্কুটারের দাম ১৫ হাজার টাকা বাড়ল

avatar
Written By : Suman Patra
Updated Now: February 10, 2025 4:16 PM

Ola Electric তাদের নতুন S1 Pro Gen 3 স্কুটারের দাম বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল। অবাক করার মতো বিষয় হল, লঞ্চের ১০ দিনের মধ্যেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই বৃহত্তম ব্যাটারি চালিত দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা। Ola S1 Pro Gen 3 মডেলটি দুই ব্যাটারি অপশনে উপলব্ধ। প্রথমটি ৩ কিলোওয়াট আওয়ার ও অন্যটি ৪ কিলোওয়াট আওয়ার।

উপরের দুই ট্রিমের প্রাথমিক মূল্য ছিল যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা এবং ১.৩৫ লক্ষ টাকা। ১৫,০০০ টাকা দাম বাড়ার পর, এখন বেস মডেলটি কিনতে খরচ হবে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং ১০,০০০ টাকা দাম বাড়ার ফলে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Ola S1 Pro Gen 3 স্কুটারের ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার — দুই ব্যাটারি মডেলেই ১১ কিলোওয়াট মোটর বর্তমান। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার (৪) এবং ১৭৬ কিলোমিটার (৩)। ২.৭ সেকেন্ডে প্রতি ঘন্টায় ০-৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এটি।

এই ইলেকট্রিক স্কুচারে সিঙ্গেল চ্যানেল এবিএস ও চারটি রাইডিং মোড রয়েছে। ৩ বছর/৪০ হাজার কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকছে। আবার ১৪,৯৯৯ টাকা অতিরিক্ত খরচে ওয়ারেন্টি ৮ বছর অথবা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। Ola S1 Pro পোর্সেলিন হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল সিলভার, স্টেলার ব্লু, জেট ব্ল্যাক এবং মিডনাইট ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন