জয়েন করুন

২০২৫ অর্থবর্ষে রেকর্ড গড়ল Royal Enfield, বুলেট ও ক্লাসিকের দাপটে তৈরি হল ইতিহাস

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 6, 2025 7:53 AM

মাঝারি আয়তনের মোটরবাইক সেগমেন্টে সর্বাধিক বিক্রির রেকর্ড গড়ল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। কোম্পানির ইতিহাসে ২০২৪-২৫ অর্থবর্ষে বিক্রি হয়েছে সবথেকে বেশি মোটরসাইকেল। গত অর্থবছরে ১০,০৯,৯০০ ইউনিট বিক্রি করেছে কোম্পানি। এই প্রথম ১ বছরের মধ্যে ১০ লাখ বিক্রির গন্ডি পেরিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানির মোট পাইকারি বিক্রি ২০২৫ অর্থবছরে ১১% বৃদ্ধি পেয়েছে, ২০২৪ অর্থবছরে যা ছিল ৯,১২,৭৩২ ইউনিট।

২০২৪-২৫ অর্থবর্ষে রেকর্ড বিক্রি রয়্যাল এনফিল্ডের

বর্তমানে রয়্যাল এনফিল্ডের ঝুলিতে একাধিক মডেল বর্তমান৷ যেমন হান্টার ৩৫০, বুলেট ৩৫০, ক্লাসিক ৩৫০, গোয়ান ক্লাসিক ৩৫০, মিটিওর ৩৫০, হিমালয়ান, স্ক্র্যাম ৪৪০, গেরিলা ৪৫০, বিয়ার ৬৫০, শটগান ৬৫০, সুপার মিটিওর ৬৫০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০ এবং সম্প্রতি লঞ্চ হওয়া ক্লাসিক ৬৫০ এর মতো মোটরসাইকেল।

পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে এনফিল্ডের অভ্যন্তরীণ বিক্রি ৮% বার্ষিক বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবছরে ৯,০২,৭৫৭ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৮,৩৪,৭৯৫ ইউনিট। রফতানি ৩৭% বার্ষিক বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবছরে ১,০৭,১৪৩ ইউনিট হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৭৭,৯৩৭ ইউনিট।

গত মাসে রয়্যাল এনফিল্ড মোট ১,০১,০২১ ইউনিট বিক্রি করেছে, যা ২০২৪ সালের মার্চ মাসের ৭৫,৫৫১ ইউনিটের তুলনায় ৩৪% বেশি। পাশাপাশি, ২০২৫ সালের মার্চ মাসে ভারতে সংস্থার বিক্রি ৩৩% বৃদ্ধি পেয়ে ৮৮,০৫০ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই মাসে ছিল ৬৬,০৪৪ ইউনিট।

রফতানি ৩৬% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের মার্চ মাসে ১২,৯৭১ ইউনিটে হয়েছে, যা গত বছরের একই মাসে ছিল ৯,৫০৭ ইউনিট। সবমিলিয়ে রয়্যাল এনফিল্ডের জন্য, ২০২৫ অর্থবছর একটি ঐতিহাসিক বছর বলা যেতে পারে। কেবল পরিমাণের দিক থেকে নয়, বাজারে একাধিক নতুন মোটরসাইকেলও লঞ্চ করেছে কোম্পানি।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন