জয়েন করুন

TVS-এর বড় চমক, অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির 300 সিসির নতুন Apache RTX বাইক

avatar
Written By : Suman Patra
Updated Now: January 17, 2025 12:20 PM

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ ইভেন্টের প্রথম দিনেই আত্মপ্রকাশ করল TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার বাইক Apache RTX। এই মোটরসাইকেল নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক। বাইকটির হাত ধরে ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে পা রাখল দেশীয় সংস্থাটি। এই ধরনের টু-হুইলার মার্কেটে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে Royal Enfield Himalayan, Suzuki V-Strom SX, and Hero Xpulse-এর মতো মডেল। এদেরকে চ্যালেঞ্জ জানাবে TVS Apache RTX।

TVS Apache RTX ডিজাইন ও ফিচার্স

টিভিএস অ্যাপাচি আরটিএক্স-এর ডিজাইনের সঙ্গে ডুকাটি বা ট্রায়াম্ফের অ্যাডভেঞ্চার বাইকের মিল খুঁজে পাবেন অনেকেই। সেমি-ফেয়ার্ড স্টাইলিং ও সামনে সোনালী ইউএসডি ফর্ক বাইকটিকে দুর্দান্ত লুকস দিয়েছে। অটো এক্সপো-তে প্রদর্শিত মডেলটি প্রচুর অ্যাক্সেসরিজে সজ্জিত ছিল। এলইডি লাইটিং, বড় উইন্ডস্ক্রিন, ডুয়াল-টোন কালার স্কিম, এবং স্মার্ট লুকিং আন্ডারবেলি প্যান এই বাইকের হাইলাইট।

TVS Apache RTX: ইঞ্জিন ও গিয়ারবক্স

অ্যাপাচি আরটিএক্স কোম্পানির নতুন আরটি-এক্সডি৪ ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই ব্র্যান্ড-নিউ ৩০০ সিসির লিকুইড কুলড ইঞ্জিন সর্বাধিক ৩৪ হর্সপাওয়ার এবং ২৮.৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। আরটিএক্স টিভিএস-এর প্রথম মোটরসাইকেল যা ওই ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে। রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি ও ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি।

TVS Apache RTX: দাম

টিভিএস অ্যাপাচি আরটিএক্স মডেলটির উপর থেকে শুধু পর্দা সরানো হয়েছে। বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। বাইকটির দাম ২.৫০ লক্ষ টাকা থেকে ২.৬০ লক্ষ (এক্স-শোরুম) টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। এটি চলতি বছর পুজোর মরসুমে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন