জয়েন করুন

TVS Jupiter 125 স্কুটারের নতুন ডুয়াল-টোন ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 11:35 PM

টিভিএস আজ ভারতে তাদের জনপ্রিয় স্কুটার জুপিটার ১২৫-এর একটি নতুন ডুয়াল-টোন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার নাম TVS Jupiter 125 DT SXC। নতুন এই মডেলটি আধুনিক ডিজাইন এবং উন্নত কানেক্টিভিটি ফিচার অফার করবে। TVS Jupiter 125 DT SXC এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৮৮,৯৪২ টাকা। আসুন নতুন এই স্কুটারের কালার অপশন ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

TVS Jupiter 125 DT SXC এর কালার অপশন ও ডিজাইন

টিভিএস জুপিটার ১২৫ ডিটি এসএক্সসি এর নতুন ভ্যারিয়েন্টটির অন্যতম আকর্ষণ এর দুটি নতুন ডুয়াল-টোন কালার অপশন – আইভরি ব্রাউন এবং আইভরি গ্রে। এই স্কুটারে 3D টিভিএস এমব্লেম, ডুয়াল-টোন ইনার প্যানেল এবং বডি-রঙের রিয়ার গ্র্যাব রেল পাওয়া যাবে।

TVS Jupiter 125 DT SXC এর ফিচার

টিভিএস জুপিটার ১২৫ ডিটি এসএক্সসি স্কুটারে TVS SmartConnect ফিচার সাপোর্ট করবে, যার মাধ্যমে রাইডাররা কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ভয়েস কমান্ড এবং গাড়ির রিয়েল-টাইম ট্র্যাকিং-এর সুবিধা পাবেন। এতে স্মার্টফোন কানেক্টিভিটি থাকায় স্কুটার চালানোর অভিজ্ঞতা আরও স্মার্ট হয়ে উঠবে।

তবে ডিজাইন ও ফিচারে আপডেট নজরে পড়লেও, পাওয়ারট্রেনে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে আগের মতোই ১২৪.৮ সিসি-এর এয়ার-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৮.৭ বিএইচপি শক্তি ও ১১.১ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সাথে সিভিটি (CVT) গিয়ারবক্স সংযুক্ত।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন