জয়েন করুন

বাজার কাঁপাবে TVS Orbiter বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার, কম দামে পাবেন প্রিমিয়াম ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 3:48 PM

টিভিএস তাদের জনপ্রিয় iQube ইলেকট্রিক স্কুটারের চেয়েও সস্তা একটি মডেল আনার পরিকল্পনা করছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই স্কুটারের নাম রাখা হতে পারে TVS Orbiter। সংস্থাটি ইতিমধ্যেই ‘Orbiter’ নামে ট্রেডমার্ক ফাইল করেছে। ফলে এটাই হতে পারে তাদের নতুন ইভি প্রজেক্টের নাম। আসুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

১ লাখ টাকার কম দাম রাখা হতে পারে TVS Orbiter ইলেকট্রিক স্কুটারের

বর্তমানে TVS iQube-এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ১ লাখ টাকা, আর টপ ভ্যারিয়েন্টের মূল্য ১.৫৯ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে নতুন টিভিএস এন্ট্রি-লেভেল স্কুটারটির দাম ১ লাখ টাকার রাখা হতে পারে‌। এটি বাজাজ চেতক এবং ওলা S1 X এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারটিকে মধ্যবিত্তদের টার্গেট করে আনা হচ্ছে।

উল্লেখ্য, টিভিএস ইন্দোনেশিয়ায় একটি নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইনের পেটেন্ট দাখিল করেছে, যা দেখতে যথেষ্ট আকর্ষণীয়। তবে এটা অর্বিটার হবে, নাকি অন্য কোনো মডেল, সেটা এখনও স্পষ্ট নয়। পেটেন্টে দেখা গিয়েছে, স্কুটারটির স্টাইলিং বেশ প্রিমিয়াম ধরনের। এই পেটেন্টটি অর্বিটরের হলে বলতে দ্বিধা নেই যে, সস্তার গাড়ি হলেও এর ডিজাইনে কোনও রকম খামতি রাখবে না টিভিএস।

সম্প্রতি একটি এআই রেন্ডারে TVS Orbiter এর সম্ভাব্য লুক উঠে এসেছে, যা যথেষ্ট আকর্ষণীয়। যদি চূড়ান্ত মডেল এই রেন্ডারের কাছাকাছি হয়, তাহলে বলা যেতেই পারে, টিভিএসের হাতে রয়েছে পরবর্তী সম্ভাব্য হিট ইলেকট্রিক স্কুটার। তবে সব কিছুই নির্ভর করছে সংস্থার অফিশিয়াল ঘোষণা ও লঞ্চের উপর।

আরও পড়ুন

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত