জয়েন করুন

TVS আনছে Apache ও Norton সিরিজের নতুন ৪৫০সিসির বাইক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 11:22 PM

TVS Motor নতুন ৪৫০সিসি ইঞ্জিনের একাধিক মোটরসাইকেলের উপর কাজ করছে। এর মধ্যে থাকছে জনপ্রিয় অ্যাপাচি সিরিজের নতুন মডেল। এর সাথে ব্রিটিশ ব্র্যান্ড নর্টনের নামেও বেশ কয়েকটি মডেল আসবে। সবকটি বাইকই তৈরি হবে BMW-র নতুন ৪৫০সিসি ইঞ্জিন প্ল্যাটফর্মে, যেটা প্রথম দেখা যাবে চলতি বছরে লঞ্চ হতে চলা BMW F450 GS মডেলে।

হোসুর কারখানায় তৈরি হবে বাইকটি

টিভিএস-এর ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু জানিয়েছেন, BMW, TVS আর Norton, এই তিন ব্র্যান্ডই একই প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহার করবে। আর উৎপাদনের পুরোটাই হবে টিভিএস-এর হোসুর কারখানায়। অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতার ফসল হতে চলেছে আসন্ন বাইকগুলি।

আসছে নতুন TVS Apache RTX 300 বাইক

তবে এখানেই শেষ নয়! ৪৫০সিসি প্রোজেক্টের পাশাপাশি TVS এবার বাজারে আনতে চলেছে Apache RTX 300, যেটা একেবারে নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি হবে। এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও কিছু মডেল আসবে, যার মধ্যে একটি সুপারমোটো ভার্সনও থাকতে পারে।

প্রিমিয়াম বাইক আনার উপর জোর TVS এর

এসব থেকে একটা বিষয় স্পষ্ট যে, টিভিএস এখন প্রিমিয়াম সেগমেন্টেই জোর দিচ্ছে। কমিউটার সেগমেন্টে এবং এক্সপোর্ট মার্কেটে তাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো, কিন্তু এবার লক্ষ্য প্রিমিয়াম সেগমেন্টে। এই কারণে ৩০০-৪৫০সিসি ক্লাসে নতুন প্রোডাক্ট এনে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে তারা।

তবে একটা বিষয় নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা থাকছেই যে, TVS এর Norton ব্র্যান্ড ভারতে কতটা গ্রহণযোগ্য হবে? দেশের বাজারে এখনো পর্যন্ত এই ব্র্যান্ড নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, তাই মানুষ কতটা আগ্রহ দেখাবে, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। তবে এক্ষেত্রে টিভিএস কেমনভাবে ব্র্যান্ডিং করে, সেটাই বড় ফ্যাক্টর হতে পারে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন