জয়েন করুন

অজস্র ফিচার্সের সঙ্গে দেশের সবথেকে ছোট SUV আনল ভিনফাস্ট, ছুটবে তেল না খেয়েই

avatar
Written By : Suman Patra
Updated Now: January 20, 2025 4:32 PM

একঝাঁক ইলেকট্রিক গাড়ি নিয়ে ভারতের বাজারে ব্যবসা শুরু করতে চলেছে ভিনফাস্ট (Vinfast)। ভিয়েতনামের এই সংস্থাটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে তাদের বিভিন্ন মডেল প্রদর্শন করেছে। তার মধ্যে স্পটলাইটে রয়েছে সংস্থার সবচেয়ে ছোট ইলেকট্রিক ভেহিকেল VF 3, যা একটি মাইক্রো ইভি। সংস্থার হোম মার্কেট অর্থাৎ ভিয়েতনামে গাড়িটি ভাল সাড়া ফেলেছে। ভারতে লঞ্চ হলে MG Comet EV-কে চাপে ফেলতে পারে এটি।

Vinfast VF 3 হল একটি কমপ্যাক্ট দুই-দরজাবিশিষ্ট চার-সিটের বৈদ্যুতিক গাড়ি যার দৈর্ঘ্য ৩,১৯০ মিমি, প্রস্থ ১৬৭৯ মিমি এবং উচ্চতা ১৬২২ মিমি। আকারে ছোট হওয়া সত্ত্বেও, গাড়িটিকে মিনি-এসইউভি বলে দাবি করছে কোম্পানি। রেট্রো ডিজাইনের এই বৈদ্যুতিক গাড়ির সিলুয়েট বাক্সের মতো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯১ মিমি এবং ১৬ ইঞ্চি অ্যালয় হুইলে দৌড়য়। চাকাগুলি অ্যারোডাইনামিক্যালি অপ্টিমাইজড।

Vinfast VF 3 ফিচার্স

ভিনফাস্ট ভিএফ ৩ ফ্রিস্ট্যান্ডিং ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ এসেছে যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সমর্থন করে। এছাড়া, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, চাবিহীন এন্ট্রি এবং আরও অনেক কিছু বৈশিষ্ট্য মিলবে। গাড়ির অন্দরমহলে টু-স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে। বুট স্পেসের জন্য, পিছনের সিটটি ভাঁজ করলে কার্গো স্পেস ২৮৫ লিটারে প্রসারিত হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থা।

Vinfast VF 3 ব্যাটারি, রেঞ্জ, চার্জিং

ভিনফাস্ট ভিএফ ৩ একটি ৩২ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত যা পিছনের অ্যাক্সেলের উপর অবস্থিত। এটি সর্বোচ্চ ১১০ এনএম টর্ক সরবরাহ করে। ৫.৩ সেকেন্ডে ০-৫০ কিমি প্রতি ঘণ্টা পিকআপ করতে পারে। মোটরটি একটি ১৮.৬৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারির সাথে যুক্ত। ব্যাটারিটি ফুল চার্জে ২১০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে। একটি ফাস্ট চার্জার ব্যবহার করে, মাত্র ৩৯ মিনিটে ব্যাটারি ১০% থেকে ৭০% পর্যন্ত রিচার্জ করা যায়।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন