জয়েন করুন

দাম শুরু মাত্র ৪৪৯৯৯ টাকা থেকে, Warivo Motors লঞ্চ করল ছয়টি নতুন ইলেকট্রিক স্কুটার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 9:19 PM

ইলেকট্রিক টু-হুইলার বাজারে নিজেদের জায়গা পোক্ত করলো ওয়ারিভো মোটরস (Warivo Motors)। সম্প্রতি সংস্থাটি ভারতের বাজারে ছয়টি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। এই ইলেকট্রিক স্কুটারগুলি দুটি আলাদা সিরিজের অধীনে এসেছে – নোভা এবং এজ। এই সিরিজের দাম শুরু হয়েছে ৪৪,৯৯৯ টাকা থেকে। ওয়ারিভো মোটরস এর লক্ষ্য বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে পৌঁছানো এবং ইলেকট্রিক মোবিলিটিকে আরও সহজলভ্য করে তোলা।

Warivo Motors আনল নোভা এবং এজ সিরিজের ইলেকট্রিক স্কুটার

নোভা সিরিজ মূলত তাদের জন্য লঞ্চ করা হয়েছে যারা রাস্তায় স্টাইল সহ চলতে চান। এই স্কুটারগুলির ডিজাইনে আধুনিকতার ছাপ, সঙ্গে ফিউচারিস্টিক ফিনিশ চোখে পড়ার মতো। অন্যদিকে, এজ সিরিজ অনেকটাই সহজ ও ব্যবহারিক। যারা রোজকার কাজের জন্য একটি টেকসই ও ঝঞ্ঝাটহীন স্কুটার চান, তাদের কথা ভেবেই এসেছে এই সিরিজটি।

Warivo Motors ইলেকট্রিক স্কুটারের পারফরম্যান্স ও ফিচার

এই ছয়টি স্কুটারেই এক চার্জে সর্বোচ্চ ১২০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। তার সঙ্গে স্মার্ট কানেক্টিভিটি ফিচারও থাকছে, ফলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে স্কুটারের অবস্থা ও নানা ফিচার দেখা যাবে। প্রতিটি মডেলের সঙ্গেই তিন বছরের ফুল ওয়ারেন্টি থাকছে।

নোভা সিরিজে যেহেতু প্রিমিয়াম ডিজাইন ও ফিচার বেশি, এটি মূলত শহুরে ব্যবহারকারীদের জন্যই তৈরি। আর এজ সিরিজ, যেখানে মূল ফোকাস অ্যাফোর্ডেবিলিটি ও ইউটিলিটি, সেখানে সহজেই টার্গেট করতে পারে ছোট শহরের ডেলিভারি কর্মী কিংবা রোজকার অফিসযাত্রীদের।

ভবিষ্যতে বড় পরিকল্পনা

Warivo Motors জানিয়েছে, এই অর্থবছর শেষ হওয়ার আগেই আরও ২০০টি নতুন আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি, অ্যাফটার-সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস নেটওয়ার্কেও জোর দিচ্ছে ওয়ারিভো।

উল্লেখ্য, ২০২৪ সালে সংস্থাটি তাদের প্রথম হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার CRX বাজারে আনে, যার দাম শুরু হয়েছিল ৭৯,৯৯৯ টাকা থেকে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন