জয়েন করুন

ভারতে EV লঞ্চের আগে চাপে ইলন মাস্ক, চীনে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করছে শাওমি

Updated Now: February 25, 2025 7:48 PM

ইলেকট্রিক গাড়ির বাজারে কার্যত মুখ থুবড়ে পড়ল টেসলা। ভারতে আসার আগে চিনে শাওমির কাছে পরাজিত হল আমেরিকার এই কোম্পানি। বিক্রির নিরিখে টেসলার থেকে অনেক এগিয়ে নতুন লঞ্চ হওয়া Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ি। আমরা সকলেই জানি, বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা, এমনকী চিনেও। কিন্তু, সাম্প্রতিক কয়েক মাসে সেই ছবি পাল্টে গিয়েছে।

বিশেষ করে যখন থেকে বাজারে এসেছে শাওমির নতুন ইলেকট্রিক গাড়ি, SU7। এতদিন চিনের BYD কঠিন লড়াই দিচ্ছিল টেসলাকে। এবার সেই তালিকায় যোগ হল শাওমিও। চিনে বিক্রির নিরিখে টেসলার সবথেকে সস্তা গাড়ি Model 3-কে পিছনে ফেলেছে শাওমি। চিনা প্যাসেঞ্জার কার এসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, ২০২৪ এর এপ্রিল থেকে ২০২৫ এর জানুয়ারির মধ্যে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করেছে শাওমি।

টেসলা বনাম শাওমি

গাড়ি বাজারে নতুন নেমেছে শাওমি। অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানির প্রথম ইলেকট্রিক সেডান SU7। লঞ্চ হওয়ার প্রথম তিন মাসে গাড়ির ৩০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এপ্রিলে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ৫,০৬৫টি, সেখানে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে ৭,০৫৮টি। এপ্রিল থেকে এই বছর জানুয়ারি পর্যন্ত দুই কোম্পানির মধ্যে দারুন প্রতিযোগিতা দেখা গিয়েছে। কখনও এগিয়ে চিল টেসলা, আবার কখনও শাওমি।

পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল, ২০২৪ থেকে জানুয়ারি, ২০২৫ মধ্যে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে মোট ১,৬২,৩৮৪ ইউনিট, যেখানে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ১,৫২,৭৪৮ ইউনিট। অর্থাৎ গত ১০ মাসে প্রায় ১০ হাজার গাড়ি বেশি বিক্রি হচ্ছে শাওমি। এই পরিসংখ্যান ভারতে গাড়ি লঞ্চের আগে টেসলার কর্ণধার ইলন মাস্ককে চাপে রাখবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, আগামী ২-৩ মাসের মধ্যে এ দেশে ব্যবসা শুরু করতে পারে তারা।

Photo Credit – Motorpasion

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন