জয়েন করুন

স্টাইলিশ ডিজাইন ও নতুন কালার সহ Yamaha FZ-S FI 2025 বাইক লঞ্চ হল, দাম কত

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 14, 2025 6:53 AM

Yamaha ভারতে FZ-S FI বাইকের 2025 মডেল নিয়ে হাজির হল। নতুন মডেলের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। এছাড়া Yamaha FZ-S FI মোটরসাইকেলের ডিজাইনে সামান্য পরিবর্তন আনা হয়েছে এবং এটি ম্যাট ব্ল্যাক, আইস ফ্লু-ভর্মিলিয়ন, মেটালিক হোয়াইট এবং সাইবার গ্রিন সহ বেশ কয়েকটি নতুন কালারে পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।

Yamaha FZ-S FI 2025 বাইকের দাম কত

ভারতীয় বাজারে 2025 ইয়ামাহা FZ-S FI এর এক্স-শোরুম দাম 1,34,800 টাকা রাখা হয়েছে। নতুন মডেলের দাম FZ-S FI এর পুরানো মডেলের থেকে 3,600 টাকা বেশি।

Yamaha FZ-S FI 2025 এর ইঞ্জিন ও ফিচার

পাওয়ারট্রেন হিসেবে 2025 ইয়ামাহা FZ-S FI মডেলে 149 সিসির সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন আছে যা 112 বিএইচপি পাওয়ার এবং 13.3 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সাথে 5-স্পিড গিয়ারবক্স যুক্ত আছে।

নতুন বাইকে 140-সেকশনের বড় রিয়ার টায়ার, সিঙ্গেল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, Y-কানেক্টের সাথে সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার এবং LED হেডলাইট রয়েছে।

আরও পড়ুন

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত